| ঢাকা, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

ইংল্যান্ডের বিপক্ষে ভারতের দল ঘোষণা, বাদ পড়লেন কোহলি

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুলাই ০১ ১১:০৯:০৪
ইংল্যান্ডের বিপক্ষে ভারতের দল ঘোষণা, বাদ পড়লেন কোহলি

দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টিতে থাকলেও প্রথম ম্যাচের স্কোয়াডে নেই বিরাট কোহলি। এ ছাড়া রবীন্দ্র জাদেজা, ঋষভ পান্ত, শ্রেয়াস আইয়ার, জসপ্রিত বুমরাহ ও মোহাম্মদ শামির মতো পেসারদের প্রথম টি-টোয়েন্টির দলে রাখেনি বিসিসিআই। মূলত প্রথম ম্যাচে তাদেরকে বিশ্রাম দেয়া হয়েছে।

প্রথম টি-টোয়েন্টির দল থাকা সাঞ্জু স্যামসন, রুতুরাজ গায়কোয়াড়, রাহুল ত্রিপাঠি, ভেঙ্কেটেশ আইয়ার এবং আর্শদীপ সিংকে রাখা হয়নি শেষ দুই ম্যাচের দল। এদিকে শেষ দুই টি-টোয়েন্টিতে খেলার সঙ্গে ওয়ানডে সিরিজের রয়েছেন কোহলি-বুমরাহর মতো অভিজ্ঞ ক্রিকেটাররা।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দারুণ পারফর্ম করা আর্শদীপকে রাখা হয়েছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দলে। সেই সঙ্গে পেস ইউনিটে রয়েছেন তরুণ পেসার প্রসিধ কৃষ্ণা। টেস্ট ও টি-টোয়েন্টি দলে না থাকলেও ওয়ানডেতে রয়েছেন শার্দুল ঠাকুর।

প্রথম টি-টোয়েন্টিতে ভারতের স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক), ইশান কিশান, রুতুরাজ গায়কোয়াড়, সাঞ্জু স্যামসন, সূর্যকুমার যাদব, দীপক হুডা, রাহুল ত্রিপাঠি, দীনেশ কার্তিক, হার্দিক পান্ডিয়া, ভেঙ্কেটেশ আইয়ার, যুবেন্দ্র চাহাল, অক্ষর প্যাটেল, রবি বিষ্ণই, ভুবনেশ্বর কুমার, হার্শাল প্যাটেল, আভেষ খান, আর্শদীপ সিং এবং উমরান মালিক।

দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টিতে ভারতের স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক), ইশান কিশান, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, দীপক হুডা, শ্রেয়াস আইয়ার, দীনেশ কার্তিক, ঋষভ পান্ত, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, যুবেন্দ্র চাহাল, অক্ষর প্যাটেল, রবি বিষ্ণই, ভুবনেশ্বর কুমার, জসপ্রিত বুমরাহ, আভেষ খান, হার্শাল প্যাটেল এবং উমরান মালিক।

ওয়ানডে স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক), শিখর ধাওয়ান, ইশান কিশান, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, শ্রেয়াস আইয়ার,ঋষভ পান্ত, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, যুবেন্দ্র চাহাল, শার্দুল ঠাকুর, অক্ষর প্যাটেল, জসপ্রিত বুমরাহ, প্রসিধ কৃষ্ণা, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ এবং আর্শদীপ সিং।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

বাংলাদেশ বনাম ইন্দোনেশিয়া ম্যাচ শুরু: লাইভ দেখুন এখানে

বাংলাদেশ বনাম ইন্দোনেশিয়া ম্যাচ শুরু: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: ফিফা আসিয়ান কাপ ২০২৬-এর (FIFA ASEAN Cup 2026) হাইভোল্টেজ ম্যাচে ইন্দোনেশিয়ার জাকার্তার গেলারো ...

হাফটাইমে ৬ গোল হজম বাংলাদেশের; লাইভ দেখুন এখানে

হাফটাইমে ৬ গোল হজম বাংলাদেশের; লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: ফিফা আসিয়ান কাপে বাংলাদেশের দুঃসময় যেন কাটছেই না। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ইন্দোনেশিয়ার ...