| ঢাকা, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

বার্সেলোনায় নয়, নতুন অন্য এক ক্লাবে যোগ দিচ্ছেন ডি মারিয়া

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুন ২৯ ১২:৪৭:২৪
বার্সেলোনায় নয়, নতুন অন্য এক ক্লাবে যোগ দিচ্ছেন ডি মারিয়া

জুভেন্টাসের সঙ্গে আলোচনা হচ্ছিল ডি মারিয়ার। তবে বার্সেলোনার আগ্রহের খবর জানার পর জুভেন্টাসের সঙ্গে সেই যোগাযোগে কিছুটা যতি টেনেছিলেন তিনি। তবে বার্সেলোনার তরফ থেকে এতদিনেও তাকে কোনো আনুষ্ঠানিক প্রস্তাব দেওয়া হয়নি।

তবে বার্সেলোনা তার ব্যাপারে আগ্রহের বিষয়টি এখনো কোনো প্রস্তাবের মাধ্যমে পরিস্কার করেনি। সেজন্য আবারও জুভেন্টাসের সঙ্গে ডি মারিয়ার আলোচনা গতি পেয়েছে।

গোল.কম জানিয়েছে, এক বছরের চুক্তিতে ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাসে যোগ দিতে সম্মত হয়েছেন ডি মারিয়া।

চুক্তির দৈর্ঘ্য নিশ্চিত হলেও এখনো কিছু পেপারওয়ার্ক বাকি আছে। সেগুলো সম্পন্ন হলেই আসবে আনুষ্ঠানিক ঘোষণা। জুভেন্টাসের হয়ে আগামী মৌসুমটি হতে পারে ইউরোপিয়ান ফুটবলে তার শেষ মৌসুম। কারণ বেশ কিছুদিন ধরেই তার দেশ আর্জেন্টিনায় শৈশবের ক্লাব রোজারিও সেন্ট্রালের হয়ে ক্যারিয়ারের ইতি টানার ইচ্ছের কথা বলে আসছেন তিনি।

আগামী মৌসুম তুরিনে কাটিয়েই আর্জেন্টিনায় উড়াল দিতে পারেন তিনি। কয়েক দিন রোজারিও সেন্ট্রালের কোচের দায়িত্ব নিয়েছেন ডি মারিয়ার সাবেক সতীর্থ কার্লোস তেভেজ।

২০০৭ সালে পর্তুগিজ ক্লাব বেনফিকায় খেলে ইউরোপ যাত্রা শুরু হয়ে ডি মারিয়ার। এরপর খেলেছেন ইউরোপের নামী-দামী সব ক্লাবের হয়ে মাঠ মাতিয়েছেন; খেলেছেন রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেড এবং পিএসজির মতো ইউরোপিয়ান জায়ান্টদের হয়ে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে আজ মাঠে গড়াচ্ছে রোমাঞ্চকর ত্রিদেশীয় সিরিজ। উদ্বোধনী ম্যাচেই ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন করে দল সাজানোর পরীক্ষায় নামতে যাচ্ছে আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন দল গঠনের পরীক্ষায় নামতে যাচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...