| ঢাকা, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

চরম বিপদে ভারত, ইংলিশদের বিপক্ষে দল থেকে বাদ পড়তে পারে রোহিত

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুন ২৬ ১২:৩৫:৩৩
চরম বিপদে ভারত, ইংলিশদের বিপক্ষে দল থেকে বাদ পড়তে পারে রোহিত

শনিবার রোহিত শর্মার করোনা পরীক্ষা করা হয়। ফল এসেছে পজিটিভ। ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে রোববার সকালে টুইট করে এই খবর জানানো হয়েছে।

ভারত এবং লেস্টারশায়ারের মধ্যে যে প্রস্তুতি ম্যাচ চলছে, তার তৃতীয় দিনের খেলা শেষে ভারতীয় বোর্ড টুইট করে রোহিতের করোনা আক্রান্ত হওয়ার খবর জানায়।

বিসিসিআই লিখেছে, ‘শনিবার একটি র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট করার পরে টিম ইন্ডিয়া ক্যাপ্টেন মিস্টার রোহিত শর্মার কোভিড-১৯ পরীক্ষার ফল পজিটিভ এসেছে। তিনি এই মুহূর্তে টিম হোটেলে আইসোলেশনে রয়েছেন এবং বিসিসিআই মেডিকেল টিমের তত্ত্বাবধানে রয়েছেন।’

রোহিত প্রস্তুতি ম্যাচে খেললেও শনিবার ব্যাট করতে নামেননি। অথচ ভারতের সাত উইকেট পড়ে গিয়েছিল। যে কারণে জ্বল্পনা শুরু হয়, কোনো সমস্যা হয়েছে কি না। প্রথম ইনিংসে ২৫ রান করেছিলেন তিনি। রোমান ওয়াকারের বলে আউট হন। দ্বিতীয় দিন ফিল্ডিংও করতে নেমেছিলেন।

১ জুলাই এজবাস্টনে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট শুরু হবে। তার আগে রোহিত সুস্থ হতে পারবেন কি না, সেটাই এখন প্রশ্ন।

কিছুদিন আগে ভারতীয় দল ইংল্যান্ড সফর করার ঠিক আগেই করোনায় আক্রান্ত হয়েছিলেন রবিচন্দ্রন অশ্বিন। তবে তিনি পুরো সুস্থ হয়ে সম্প্রতি ভারতীয় শিবিরে যোগ দেন। তবে ইংল্যান্ড গিয়েও করোনা পিছু ছাড়ছে না ভারতীয় দলের।

এর আগে গত বছর সেপ্টেম্বরে ইংল্যান্ড সফরে গিয়ে কোভিড আক্রান্ত হয়েছিল ভারতীয় ক্রিকেট দল। সেই সিরিজে চারটি টেস্ট হওয়ার পরে পঞ্চম টেস্ট বাতিল হয়ে যায়। ওই টেস্ট ম্যাচটিই এবার এজবাস্টনে হওয়ার কথা।

ভারতের ফিজিও যোগেশ পারমারের করোনা ধরা পড়ায় তখন সেই টেস্ট আপাতত বাতিল করা হয়। ক্রিকেটাররা সঙ্গে সঙ্গেই ইংল্যান্ড ছেড়ে দুবাইয়ে আইপিএল খেলতে চলে আসেন।

উল্লেখ্য, তার আগেই ভারতীয় দলের প্রধান কোচ রবি শাস্ত্রী, ফিল্ডিং কোচ আর শ্রীধর এবং বোলিং কোচ ভরত অরুণের করোনা ধরা পড়ায় তাদের নিভৃতবাসে থাকতে হয়েছিল। এই সিরিজে ভারত এগিয়ে রয়েছে ২-১ ব্যবধানে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বিক্রি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স!

বিক্রি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স!

নিজস্ব প্রতিবেদক: আইপিএলের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সে (কেকেআর) আসছে নতুন বিনিয়োগকারী। দলটির অন্যতম মালিক ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম আরব আমিরাত; জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম আরব আমিরাত; জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ বাছাইপর্বে সংযুক্ত আরব আমিরাতের কাছে ২-০ গোলে হেরেছে বাংলাদেশ। ...

আজ রাতে ব্রাজিল-আয়ারল্যান্ড লড়াই, যেভাবে দেখবেন লাইভ

আজ রাতে ব্রাজিল-আয়ারল্যান্ড লড়াই, যেভাবে দেখবেন লাইভ

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে আজ মুখোমুখি হচ্ছে ব্রাজিল ও আয়ারল্যান্ড। বয়সভিত্তিক ফুটবলের এই ...