| ঢাকা, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

দেশবাসীকে চমকে দিলেন এক মেসি ভক্ত রিক্সা চালক

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুন ২৪ ১০:৪৬:০৯
দেশবাসীকে চমকে দিলেন এক মেসি ভক্ত রিক্সা চালক

এবার বাংলাদেশেই ব্যতিক্রমী এক ভক্তের দেখা মিললো। এই ভক্ততের নাম আবু তাহের। পেশায় তিনি একজন রিক্সা চালক। রিক্সা চালক হলেও অন্তরে লিওনেল মেসি এবং আর্জেন্টিনা জাতীয় দলকে ধারণ করেন তিনি।

দিন কয়েক আগেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিলেন ঢাকার রিক্সাচালক আবু তাহের। শহর জুড়ে দাপিয়ে বেড়ানো হাজারো রিক্সার ভিড়ে ব্যতিক্রমী একটি রিক্সা রাস্তায় নামিয়ে নজরে আসেন তিনি।

পুরো রিক্সায় আর্জেন্টিনার পতাকার রঙে রাঙিয়েছেন তাহের। এছাড়া সেখানে রেখেছেন দিয়েগো ম্যারাডোনা এবং লিওনেল মেসির শিরোপা উঁচিয়ে ধরা ছবিও।

এবার লিওনেল মেসির জন্মদিন উপলক্ষ্যে তার সামনে হাজির হয় বাংলাদেশের জনপ্রিয় একটি সংবাদ মাধ্যম। তারা তাহেরের কাছে জানতে চান লিওনেল মেসির জন্মদিন উপলক্ষ্যে কোন বিশেষ পরিকল্পনা আছে কি না তার।

সেই টিভি চ্যানেলকে তাহের জানান, “অবশ্যই বিশেষ পরিকল্পনা আছে। মেসির এবারের জন্মদিনে তার ভক্তদের ২৩ তারিখ, ২৪ তারিখ ফ্রি ঘুরাবো কোন টাকা লাগবে না। আমাকে কোন ভাড়া দেওয়া লাগবে না তারা মেসির জন্য দোয়া করে দিক, যেন তাদের দোয়ার উছিলায় মেসির হাতে কাতার বিশ্বকাপ ওঠে।”

নিজের একটি স্বপ্নের কথাও জানালেন আবু তাহের। সাক্ষাৎকারে তিনি বলেন, “বেঁচে থাকতে আমার একটাই ইচ্ছা, আমি যদি মেসির খেলাটা মাঠে বসে দেখতে পারতাম তাহলে শান্তি হতো। আমার তো সেই সামর্থ্য নেই সামর্থ্য থাকলে টিকেট কেটে এবার কাতারে চলে যেতাম।”

তাহেরের ভালোবাসা এবং তার স্বপ্নের কথা কোনদিন জানবেন কি না মেসি তার নিশ্চয়তা নেই। তবে সাত-সমুদ্র তের নদীর এপারের তাহেরের মতো অজস্র সমর্থক যে আছে সেটা হয়তো এতদিনে ঠিকই জেনে গেছেন এলএমটেন।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিজস্ব প্রতিবেদক: ২০২২ সালের কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়। বিশ্বকাপ হাতে লিওনেল মেসির উচ্ছ্বাস, ট্রফিতে ...

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

নিজস্ব প্রতিবেদক: পোর্টসমাউথের কাছে ৩-২ গোলে হেরে চ্যাম্পিয়নশিপে হতাশার রাত কাটিয়েছে শেফিল্ড ইউনাইটেড। দলের হারের ...