| ঢাকা, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

গোল, গোল, গোল দুর্দান্ত লাড়াইয়ে শেষ হল মালয়েশিয়া-বাংলাদেশ প্রথমার্ধের খেলা

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুন ২৩ ১৯:৩০:১৭
গোল, গোল, গোল দুর্দান্ত লাড়াইয়ে শেষ হল মালয়েশিয়া-বাংলাদেশ প্রথমার্ধের খেলা

স্বাভাবিকভাবেই ফিফা ফ্রেন্ডলি ম্যাচে মালয়েশিয়াই ছিল ফেবারিট। কিন্তু মাঠের লড়াইয়ে র‍্যাংকিংয়ের পার্থক্যটা নেহাতই একটা সংখ্যায় পরিণত করলো বাংলাদেশের মেয়েরা।

বৃহস্পতিবার কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে প্রথম ম্যাচের প্রথমার্ধে বাংলাদেশ এগিয়ে ৪-০ গোলে। জোড়া গোল করেছেন আঁখি খাতুন। অন্য দুই গোল সাবিনা ও স্বপ্নার।

তৃতীয় মিনিটেই এগিয়ে যেতে পারতো বাংলাদেশ। ডান দিক থেকে সানজিদার ক্রসে সাবিনার শট ক্রসবারের ওপর দিয়ে গেলে সে যাত্রা রক্ষা পায় মালয়েশিয়া।

নবম মিনিটে এগিয়ে যায় বাংলাদেশ। মারিয়া মান্ডার কর্নার থেকে আঁখি খাতুন ডান পা দিয়ে সহজেই গোল। ২৬ মিনিটে ডান দিক থেকে সিরাত জাহান স্বপ্নার ক্রস ধরে অধিনায়ক সাবিনা খাতুন গোলরক্ষককে কাটিয়ে দলের দ্বিতীয় গোলটি করেন।

৩০ মিনিটে সাবিনার ক্রস থেকে আঁখি খাতুন ডান পায়ের টোকায় নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোল করেন। প্রথমার্ধের শেষ গোলটি করেছেন সিরাত জাহান স্বপ্না। সাবিনার বাড়িয়ে দেওয়া বলটা শুধু জালে পাঠিয়েছেন স্বপ্না।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

বাংলাদেশ বনাম ইন্দোনেশিয়া ম্যাচ শুরু: লাইভ দেখুন এখানে

বাংলাদেশ বনাম ইন্দোনেশিয়া ম্যাচ শুরু: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: ফিফা আসিয়ান কাপ ২০২৬-এর (FIFA ASEAN Cup 2026) হাইভোল্টেজ ম্যাচে ইন্দোনেশিয়ার জাকার্তার গেলারো ...

হাফটাইমে ৬ গোল হজম বাংলাদেশের; লাইভ দেখুন এখানে

হাফটাইমে ৬ গোল হজম বাংলাদেশের; লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: ফিফা আসিয়ান কাপে বাংলাদেশের দুঃসময় যেন কাটছেই না। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ইন্দোনেশিয়ার ...