| ঢাকা, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

শীর্ষে ব্রাজিল সেরা তিনে আর্জেন্টিনা, দেখে নিন বাংলাদেশের স্থান

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুন ২৩ ১৬:২২:০৩
শীর্ষে ব্রাজিল সেরা তিনে আর্জেন্টিনা, দেখে নিন বাংলাদেশের স্থান

মার্চের ফিফা উইন্ডো শেষে প্রকাশিত র্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান ছিল ৪র্থ। চলতি মাসে ইতালিকে ফাইনালিসিমায় ৩-০ গোলে হারায় আলবিসেলেস্তেরা। এরপর মেসির পাঁচ গোলের সুবাদে এস্তোনিয়াকে হারায় ৫-০ ব্যবধানে। তাতেই এক ধাপ এগিয়েছে দলটি।

অন্যদিকে র্যাঙ্কিংয়ের তিনে থাকা ফ্রান্স চার ম্যাচ খেলে জেতেনি একটিতেও। তিনটি ম্যাচ ড্র করেছে হেরেছে একটিতে। ফলে তারা নেমে গেছে চার নম্বরে।

ব্রাজিল যথারীতি আছে শীর্ষে। চলতি মাসে দুই ম্যাচ খেলে দুটোতেই জিতেছে কোচ তিতের শিষ্যরা। দুইয়ে থাকা বেলজিয়াম এক ড্রয়ের বিপরীতে তিন জয় নিয়ে ধরে রেখেছে নিজেদের অবস্থান।

এদিকে প্রায় ৩ মাস পর ঘোষিত ফিফা র‍্যাংকিং দুঃসংবাদই দিলো বাংলাদেশকে। ১৮৮ থেকে তারা এখন ১৯২। এই অবনমনের মধ্যে দিয়ে বাংলাদেশ আরেক ধাপ এগিয়ে গেলো ২০০-এর দিকে।

গত ৩১ মার্চ ঘোষিত র‍্যাংকিংয়ে সামোয়া, রুনাই দারুসসালাম, কুক আইল্যান্ড, আমেরিকান সামোয়া, লিচসেনস্টোইন ছিল বাংলাদেশের নিচে। বিশ্বের অপরিচিত এই দেশগুলো ফিফা র‍্যাংকিংয়ে এখন তাদের ওপরে।

এ ফেব্রুয়ারিতে ঘোষিত র‍্যাংকিংয়ে বাংলাদেশ ছিল ১৮৬ নম্বরে। মার্চে নেমে গিয়েছিল ১৮৮তে। এবার ১৯২। এখন র‍্যাংকিং ঘোষণা মানেই যেন বাংলাদেশের জন্য আতঙ্ক।

নতুন কোচের হ্যাভিয়ের ক্যাবরেরার অধীনে বাংলাদেশ ৬ ম্যাচ খেলে একটিও জয় পায়নি। চারটি ম্যাচ হেরে দুটিতে ড্র করেছে মাত্র। তারই নেতিবাচক প্রভাব পড়েছে র‍্যাংকিংয়ে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

১৬ ডিসেম্বর হতে পারে আইপিএলের নিলাম, কোথায় হবে আয়োজন

১৬ ডিসেম্বর হতে পারে আইপিএলের নিলাম, কোথায় হবে আয়োজন

নিজস্ব প্রতিবেদক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০২৭ মৌসুমের মিনি নিলাম আগামী ১৬ ডিসেম্বর অনুষ্ঠিত হতে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

ব্রাজিল দলে আসছে নতুন মুখ? স্কোয়াড নিয়ে বড় ইঙ্গিত আনচেলত্তির

ব্রাজিল দলে আসছে নতুন মুখ? স্কোয়াড নিয়ে বড় ইঙ্গিত আনচেলত্তির

নিজস্ব প্রতিবেদক: ব্রাজিলের জাতীয় ফুটবল দলে আবারও দেখা যেতে পারে নতুন মুখ। আগামী বিশ্বকাপকে সামনে ...

ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন; যেভাবে দেখবেন

ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন; যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: ফুটবলপ্রেমীদের অপেক্ষার অবসান ঘটিয়ে আগামী নভেম্বরে জাপানের মুখোমুখি হতে যাচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ...