পুরো ক্রিকেট বিশ্বে অবাক করে দিলো ইউন্ডিজের নতুন লিগ ‘সিক্সটি
আপাতত এই ইউন্ডিজের নতুন টুর্নামেন্টের প্রথম আসর মাঠে গড়াবে চলতি বছরের আগামী ২৪ থেকে ২৮ আগস্ট পর্যন্ত। সবগুলো খেলা হবে সেইন্ট কিটসে। পুরুষ সিপিএলের ছয় দলের সঙ্গে নারী সিপিএলের তিন দলকে নিয়েই হবে সিক্সটির প্রথম আসর। টি-টেনের মতো মনে হলেও, এই সিক্সটি’তে থাকছে অনেক নতুন নিয়ম।
এক নজরে দেখে নিন এই ইউন্ডিজের নতুন টুর্নামেন্টের নতুন নিয়ম
- প্রতি ইনিংসে ব্যাটিং দল দশ উইকেটের বদলে পাবে ছয়টি উইকেট
- প্রথম দুই ওভারের পাওয়ার প্লে’র মধ্যে দুইটি ছক্কা হাঁকালে একটি তৃতীয় ফ্লোটিং পাওয়ার প্লে পাবে ব্যাটিং দল
- প্রতি ওভার পরপর প্রান্ত বদল না করে টানা পাঁচ ওভার করা হবে একই প্রান্ত থেকে। পরের পাঁচ ওভারে বোলিং করতে হবে আরেক প্রান্ত থেকে
- কোনো দল যদি ৪৫ মিনিটের মধ্যে দশ ওভার করতে ব্যর্থ হয়, তাহলে শেষ ওভারে একজন ফিল্ডার কম নিয়ে বোলিং করতে হবে
- অ্যাপ অথবা ওয়েবসাইটের মধ্যে ‘মিস্ট্রি ফ্রি হিট’ ভোট দিতে পারবে দর্শকরা। সেই সময়টায় ব্যাটাররা আউট হবেন না
এরই মধ্যে দুবাই ও আবুধাবির টি-টেন লিগ বেশ জনপ্রিয়তা অর্জন করেছে। এবার প্রথম টেস্ট খেলুড়ে দেশ হিসেবে ওয়েস্ট ইন্ডিজ আয়োজন করতে চলেছে দশ ওভারের এই টুর্নামেন্ট। যা মূলত সিপিএল কর্তৃপক্ষের অধীনে থাকবে। তবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডও এর অংশীদারত্বে থাকবে।
সিক্সটির প্রথম আসরে টুর্নামেন্টের শুভেচ্ছাদূত হিসেবে থাকছেন বিশ্ব ক্রিকেটে টি-টোয়েন্টির ফেরিওয়ালা হিসেবে পরিচিত ইউনিভার্স বস ক্রিস গেইল। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ শেষে ওয়েস্ট ইন্ডিজ জাতীয় দলের সব খেলোয়াড়কে সিক্সটিতে পাওয়ার আশা আয়োজকদের।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দর
- ১৭ সেপ্টেম্বরের আপডেট: নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে
- নবম পে-স্কেলের প্রজ্ঞাপন ভেটিংয়ে, আজই গেজেট প্রকাশের সম্ভাবনা
- আজকের স্বর্ণের বাজারদর: ১৮ সেপ্টেম্বর ২০২৬
- আজকের সকল দেশের টাকার রেট: ১৯ সেপ্টেম্বর ২০২৬
- পে-স্কেলের গেজেট এখনো হয়নি, ১১ সুবিধায় পরিবর্তনের তথ্য
- দেশের কোথাও কোথাও ভারী বৃষ্টির আভাস, জানাল আবহাওয়া অফিস
- সিগারেটের প্যাকেটে নতুন নিয়ম
- একাদশ শ্রেণির ক্লাস শুরুর তারিখ পরিবর্তন, নতুন দিন ঘোষণা
- বিচার প্রশাসনে বড় রদবদল, ৯৯ বিচারক বদলি
- Galaxy A08-এ বড় ব্যাটারি, পারফরম্যান্সে বড় পরিবর্তন
- ব্যালন ডি’অর ২০২৬: বিশ্বকাপের পর বদলে গেছে হিসাব
- আজ যেসব এলাকায় বৃষ্টি হতে পারে, জানাল আবহাওয়া অফিস
- বাড়ল সৌদি রিয়ালের বিনিময় হার
- আটা-ময়দার দাম বাড়ল, মুরগি-ডিমে নেই স্বস্তি
