আসছে নতুন সিনেমা, প্রযোজকদের বিপাকে ফেললেন নায়ক প্রভাস
বলিউডের এক গোপন সুত্রে জানা জানা যে, প্রভাস তার পারিশ্রমিক বাড়িয়ে ১২০ কোটি করতে চাইছেন। আদিপুরুষ ছবির জন্য এর আগে তিনি ৯০-১০০ কোটি রূপি পারিশ্রমিকে চুক্তিবদ্ধ হয়েছিলেন। প্রভাস হঠাৎ করে পারিশ্রমিক বাড়াতে চাওয়ায় অবাক হয়েছেন প্রযোজকরা। বিপাকে পড়েছেন তারা, কারণ মনে করা হচ্ছে পারিশ্রমিক বাড়িয়ে না দিলে ছবির শুটিং নিয়ে ঝামেলা করতে পারেন অভিনেতা।
‘আদিপুরুষ’ সবচেয়ে প্রতীক্ষিত ভারতীয় ছবিগুলোর একটি। এই প্যান-ইন্ডিয়া ফিল্মটি ভারতের সবচেয়ে বড় বাজেটের ছবির একটি হতে যাচ্ছে। প্রভাসের পারিশ্রমিক বাড়ানো হলে ছবির বাজেট আরও ২০% বেড়ে যাবে। এতে চাপে পড়বেন প্রযোজকরা।
ওম রাউত পরিচালিত ‘আদিপুরুষ’ সিনেমাটি রামায়ণ অবলম্বনে নির্মিত হচ্ছে। এই সিনেমায় রাম চরিত্রে অভিনয় করছেন প্রভাস। তার বিপরীতে সীতা চরিত্রে দেখা যাবে কৃতি স্যাননকে।
‘আদিপুরুষ’ সিনেমায় রাবণ চরিত্রে অভিনয় করছেন সাইফ আলী খান। তিন ভাগে সিনেমাটি নির্মিত হচ্ছে। এটি প্রযোজনা করছে টি-সিরিজ।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- ভেটিংয়ে নবম পে-স্কেলের প্রজ্ঞাপন, আজই গেজেট
- ব্যাচেলর পয়েন্টের পাভেনের আপত্তিকর ভিডিও ভাইরাল
- ৯ম পে স্কেলের গেজেট কবে? ১৭, ২১ নাকি ২২ সেপ্টেম্বর—সর্বশেষ তথ্য
- দুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১৬ দিনের ছুটি!
- আজকের স্বর্ণের বাজারদর: ১৭ সেপ্টেম্বর ২০২৬
- নবম পে-স্কেলের গেজেট আজই? সন্ধ্যার পর আসতে পারে প্রজ্ঞাপন
- নতুন পে-স্কেলে বাতিল হচ্ছে যে বিশেষ সুবিধা
- নবম পে স্কেলের গেজেট নিয়ে বড় অগ্রগতি
- আজকের সকল দেশের টাকার রেট: ১৭ সেপ্টেম্বর ২০২৬
- একাদশে ভর্তির জন্য আবেদন শূন্য যে ১১ কলেজে
- অক্টোবরে স্কুল-কলেজ-মাদ্রাসায় টানা ছুটি
- সিগারেটের দাম বাড়ল
- নতুন Bajaj Pulsar 125: দাম, ফিচার ও পারফরম্যান্স
- পে স্কেলে যেসব ভাতা বাড়ছে, কার্যকর ২০২৮ সালে
- ৫ বিভাগে ভারী বৃষ্টি, ২৫ জেলায় তাপপ্রবাহ
