| ঢাকা, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

আইসিসির র‍্যাঙ্কিংয়ে বড় লাফ দিল কার্তিক, পিছিয়ে গেলেন কোহলি

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুন ২২ ২২:৩৩:৩০
আইসিসির র‍্যাঙ্কিংয়ে বড় লাফ দিল কার্তিক, পিছিয়ে গেলেন কোহলি

এমন দাপুটে খেলায় তারপরেই বিশ্ব র‍্যাঙ্কিংয়ে উপরে উঠে এলেন ১০৮ ধাপ! বুধবার বিশ্ব র‍্যাঙ্কিং প্রকাশ হওয়ার পরে ক্রম তালিকায় দীনেশ কার্তিকের জায়গা নিয়ে জোর চর্চা শুরু হল ভারতীয় ক্রিকেট মহলে। টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে আপাতত ৮৭ নম্বরে রয়েছেন তিনি। প্রথম দশে ঢুকে পড়েছেন ঈশান কিশানও।

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে 'ফিনিশার' হিসাবে নিজেকে অন্য উচ্চতায় তুলে নিয়ে গিয়েছিলেন কার্তিক। প্রায় ১৮৩.৩৩ স্ট্রাইক রেট রেখে ১৬ ম্যাচে ৩৩০ রান করেছিলেন এই ডানহাতি ব্যাটার। পরে প্রোটিয়াসদের বিরুদ্ধেও বেশ কয়েকটি ঝোড়ো ইনিংস খেলেছিলেন কার্তিক। রাজকোটে মাত্র ২৭ বলে ৫৫ রানের ইনিংস খেলে দলকে সুবিধাজনক জায়গায় পৌঁছে দিয়েছিলেন 'ডিকে'। তাঁর বড় রানের উপরে ভিত্তি করেই ম্যাচ জিতে সিরিজে সমতা ফিরিয়েছিল ভারত।

দক্ষিণ আফ্রিকা সিরিজে ভাল খেলার পুরষ্কার পেলেন ঈশানও। দুই দলের মধ্যে সর্বোচ্চ রান সংগ্রহকারী ছিলেন এই বাঁহাতি ব্যাটার। চার ম্যাচে ২০৬ রান করেছিলেন তিনি। বিশ্ব র‍্যাঙ্কিংয়ে নয় নম্বরে রয়েছেন ঈশান। ব্যাটারদের মধ্যে প্রথম দশে আর কোনও ভারতীয় নেই। সিরিজে না খেলার দরুণ ২১ নম্বরে নেমে গিয়েছেন বিরাট কোহলি। অবনতি হয়েছে ভারত অধিনায়ক রোহিত শর্মারও। ১৮ নম্বরে রয়েছেন তিনি।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে আজ মাঠে গড়াচ্ছে রোমাঞ্চকর ত্রিদেশীয় সিরিজ। উদ্বোধনী ম্যাচেই ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন করে দল সাজানোর পরীক্ষায় নামতে যাচ্ছে আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন দল গঠনের পরীক্ষায় নামতে যাচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...