| ঢাকা, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

আজ যে সময় মাঠে নামছে দুই শক্তিশালী দল আবাহনী-মোহামেডান

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুন ২২ ১২:০৩:৩৩
আজ যে সময় মাঠে নামছে দুই শক্তিশালী দল আবাহনী-মোহামেডান

এই ম্যাচটি কুমিল্লার ভাষা শহীদ ধীরেন্দ্র নাথ দত্ত স্টেডিয়ামে নিজেদের ১৬তম ম্যাচে ঘরের মাঠে আবাহনীকে মোকাবেলা করবে মোহামেডান।

গত ২৩ ফেব্রুয়ারি কুমিল্লা জেলা স্টেডিয়ামে প্রথম পর্বের ম্যাচে তীব্র লড়াই হয়েছিল দুই দলের। সোহেল রানার গোলে আবাহনী হারিয়েছিল মোহামেডানকে।

এবারও যে আবাহনীই ফেবারিট মেনে নিচ্ছেন মোহামেডান কোচ সফিকুল ইসলাম মানিক। তিনি বলেন, ‘সাদা কাগজে বিচার করলে মোহামেডানের চেয়ে আবাহনী শক্তিশালী। তবে এই দুই দলের ম্যাচে কাগজ-কলমের হিসেবটা কখনও কখনও উল্টে যায় মাঠে। ৯০ মিনিটের খেলায় যারা ভালো খেলবে ফলটা তাদের দিকে ঝুলবে।’

শিরোপা লড়াইয়ে টিকে থাকতে আবাহনীর জন্য ম্যাচটি গুরুত্বপূর্ণ। জিতলে বসুন্ধরা কিংসের সঙ্গে তাদের ৬ পয়েন্টের ব্যবধানটা থাকবে। হারলে কিংবা ড্র করলে শিরোপা রেস থেকে এক অর্থে ছিটকেই পড়বে।

অন্যদিকে মোহামেডানের লড়াইটা এখন পয়েন্ট টেবিলে যতটা ওপরে উঠে লিগটা শেষ করা যায়। আবাহনীকে হারাতে পারলে পয়েন্ট টেবিলে অবস্থানের পরিবর্তন না হলেও সামনে থাকা চট্টগ্রাম আবাহনীর সঙ্গে দূরত্বটা কমাতে পারবে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে আজ মাঠে গড়াচ্ছে রোমাঞ্চকর ত্রিদেশীয় সিরিজ। উদ্বোধনী ম্যাচেই ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন করে দল সাজানোর পরীক্ষায় নামতে যাচ্ছে আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন দল গঠনের পরীক্ষায় নামতে যাচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...