| ঢাকা, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

নতুন ইতিহাস গড়ল বাংলাদেশ

খেলাধুলা ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুন ২১ ২৩:০৪:৩১
নতুন ইতিহাস গড়ল বাংলাদেশ

শক্তিশালী নেপাল জাতীয় দলকে আমন্ত্রণ করে তিন ম্যাচের সিরিজ আয়োজন করেছিল বাংলাদেশ রাগবি ফেডারেশন। ঘরের মাঠে প্রথম দুই ম্যাচ জিতে ঐতিহাসিক সিরিজটাও জেতা হয়ে গেলো বাংলাদেশের। এতেই গড়ল এক নতুন ইতিহাস।

বনানী আর্মি স্টেডিয়ামে সকালে রাগবি সিরিজ উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এশিয়া রাগবির সভাপতি কায়েস আব্দুল­াহ আল ধালাই এবং নেপাল অলিম্পিক কমিটির মহাসচিব নিলান্দধা রাজ শ্রেষ্ঠা।

সকালে সিরিজ উদ্বোধনের পর প্রথম ম্যাচে বাংলাদেশ ২০-০ পয়েন্টে উড়িয়ে দিয়েছে নেপালকে। এই ম্যাচে বাংলাদেশের অধিনায়ক নাদিম মাহমুদ সর্বোচ্চ ১০ পয়েন্ট, আনোয়ার ৫ ও সোহেল আহমেদ ৫ পয়েন্ট করে অর্জন করেন।

বিকেলে দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ রাগবি সেভেনস দল ১৯-০ পয়েন্টে নেপাল রাগবি দলকে পরাজিত করে তিন ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে জিতে নেয়। প্রথমার্ধে বাংলাদেশ রাগবি দল ১২-০ পয়েন্টে এগিয়ে ছিল।

দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের অধিনায়ক নাদিম মাহমুদ সর্বোচ্চ ৭ পয়েন্ট, আনোয়ার ও ওবায়দুল ৫ পয়েন্ট করে অর্জন করেন।

বুধবার বিকেল ৪টায় সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে আজ মাঠে গড়াচ্ছে রোমাঞ্চকর ত্রিদেশীয় সিরিজ। উদ্বোধনী ম্যাচেই ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

ব্রাজিল দলে আসছে নতুন মুখ? স্কোয়াড নিয়ে বড় ইঙ্গিত আনচেলত্তির

ব্রাজিল দলে আসছে নতুন মুখ? স্কোয়াড নিয়ে বড় ইঙ্গিত আনচেলত্তির

নিজস্ব প্রতিবেদক: ব্রাজিলের জাতীয় ফুটবল দলে আবারও দেখা যেতে পারে নতুন মুখ। আগামী বিশ্বকাপকে সামনে ...

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন দল গঠনের পরীক্ষায় নামতে যাচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...