| ঢাকা, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

ভক্তদের জন্য চরম দুঃখের খবর, দুর্ঘটনার কবলে রোনালদোর গাড়ি

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুন ২১ ১৭:৩৫:২৮
ভক্তদের জন্য চরম দুঃখের খবর, দুর্ঘটনার কবলে রোনালদোর গাড়ি

এক তথ্য মতে জানা যায় যে ২০১৮ সালে ১.৭ মিলিয়ন ইউএস ডলারে (বাংলাদেশি মুদ্রায় প্রায় পৌনে ১৬ কোটি টাকা) ‘বোগাতি ভেরন’ ব্র্যান্ডের এই গাড়িটি কিনেছিলেন ম্যানচেস্টার ইউনাইটেড ফরোয়ার্ড। ‘ডেইলি মেইল’ জানিয়েছে, সোমবার সকালে এই দুর্ঘটনা ঘটে।

ফুটবলার রোনালদোর গাড়িটি স্পেনের একটি রাস্তা দিয়ে যাওয়ার সময় স্থানীয় একটি বাড়ির দেয়ালে সজোরে ধাক্কা মারে। এতটাই জোরে ধাক্কা লেগেছে যে, দেয়ালটি সঙ্গে সঙ্গে ভেঙে পড়ে। গাড়ির সামনের অংশও ক্ষতিগ্রস্থ হয়েছে। তবে রোনালদোর ভক্ত-সমর্থকদের জন্য স্বস্তির খবর, গাড়ির ভেতর রোনালদো বা তার পরিবারের কেউ ছিলেন না।

পর্তুগিজ যুবরাজ এখন ছুটির মেজাজে রয়েছেন। স্পেনের মায়োরকাতে পরিবারের সঙ্গে ছুটি কাটাচ্ছেন সিআরসেভেন। ব্যক্তিগত বিমানেই স্পেনে গিয়েছেন। আর জাহাজে করে দুটি গাড়ি স্পেনে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেছিলেন তিনি।

সেগুলো সোমবারই স্পেনে পৌঁছায়। তার মধ্যেই একটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়লো। গাড়িটি চালাচ্ছিলেন রোনালদোর একজন কর্মচারী। দুর্ঘটনায় তার চোট-আঘাত লাগেনি।

জানা গেছে, দুর্ঘটনার পর রোনালদোর কয়েকজন প্রতিনিধি ঘটনাস্থলে পৌঁছে ওই বাড়ির মালিকের সঙ্গে কথা বলেন। তার কাছে ক্ষমা চেয়ে ক্ষতিপূরণ হিসেবে দেয়ালটি সারিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন তারা।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম নিউইয়র্ক সিটি, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম নিউইয়র্ক সিটি, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: ওনেল মেসির দুর্দান্ত অ্যাসিস্ট ও রদ্রিগো ডি পলের গোলে নিউইয়র্ক সিটি এফসিকে ২-০ ...

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

নিজস্ব প্রতিবেদক: পোর্টসমাউথের কাছে ৩-২ গোলে হেরে চ্যাম্পিয়নশিপে হতাশার রাত কাটিয়েছে শেফিল্ড ইউনাইটেড। দলের হারের ...