| ঢাকা, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

ব্রেকিং নিউজঃ মিডিয়া পাড়ায় শোকের ছায়া, জনপ্রিয় অভিনেত্রীর মরদেহ উদ্ধার

বিনোদন ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুন ২১ ১৪:৩৫:১৬
ব্রেকিং নিউজঃ মিডিয়া পাড়ায় শোকের ছায়া, জনপ্রিয় অভিনেত্রীর মরদেহ উদ্ধার

ভারতের ওডিশার জনপ্রিয় টিভি অভিনেত্রী রাশমিরেখা। ওডিশার ভুবনেশ্বরের নায়াপল্লী এলাকায় একটি ভাড়া বাসায় সন্তোষ নামের এক যুবকের সঙ্গে লিভইনে ছিলেন ওই অভিনেত্রী। সেখান থেকেই তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।

প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে, আত্মহত্যা করেছেন অভিনেত্রী। একটি সুইসাইড নোটও উদ্ধার করেছে পুলিশ। তাতে লেখা রয়েছে, ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়।’

ওডিশার ওই অভিনেত্রীর সঙ্গে প্রেমের সম্পর্কে ছিল সন্তোষ নামের এক যুবকের। তার সঙ্গে সেই ভাড়া বাসায় লিভইনে ছিলেন রাশমিরেখা।

রাশমিরেখার বাবা বলেন, শনিবার আমরা রাশমিরেখাকে বারবার ফোন করি কিন্তু ও ফোন ধরেনি। পরে সন্তোষ আমাদের মৃত্যুর খবর দেয়। আমরা বাড়ির মালিকের কাছ থেকে জেনেছি, স্বামী-স্ত্রী পরিচয়ে ওরা ভাড়া থাকত। এ বিষয়ে আমাদের কোনো ধারণাই নেই।

অভিনেত্রীর মৃত্যু ঘিরে রহস্য তৈরি হয়েছে। অভিনেত্রীর বাবার দাবি, তাদের মেয়ে আত্মহত্যা করেনি। মৃত্যুর পেছনে লিভইন পার্টনার সন্তোষের হাত রয়েছে।

আপাতত রাশমিরেখার ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় রয়েছে পুলিশ। এরই মধ্যে অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ।

জগতসিংপুর জেলার বাসিন্দা রশমিরেখা। ওডিশা টেলিভিশন শো ‘কেমিটি কাহিবি কাহা’-তে অভিনয়ের সুবাদে রাতারাতি লাইমলাইটে চলে এসেছিলেন এই অভিনেত্রী।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

১৬ ডিসেম্বর হতে পারে আইপিএলের নিলাম, কোথায় হবে আয়োজন

১৬ ডিসেম্বর হতে পারে আইপিএলের নিলাম, কোথায় হবে আয়োজন

নিজস্ব প্রতিবেদক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০২৭ মৌসুমের মিনি নিলাম আগামী ১৬ ডিসেম্বর অনুষ্ঠিত হতে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

ব্রাজিল দলে আসছে নতুন মুখ? স্কোয়াড নিয়ে বড় ইঙ্গিত আনচেলত্তির

ব্রাজিল দলে আসছে নতুন মুখ? স্কোয়াড নিয়ে বড় ইঙ্গিত আনচেলত্তির

নিজস্ব প্রতিবেদক: ব্রাজিলের জাতীয় ফুটবল দলে আবারও দেখা যেতে পারে নতুন মুখ। আগামী বিশ্বকাপকে সামনে ...

ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন; যেভাবে দেখবেন

ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন; যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: ফুটবলপ্রেমীদের অপেক্ষার অবসান ঘটিয়ে আগামী নভেম্বরে জাপানের মুখোমুখি হতে যাচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ...