| ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

কাতার বিশ্বকাপে নেইমারই ব্রাজিলের সবচেয়ে বড় তারকা

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুন ২০ ২১:৫৩:২২
কাতার বিশ্বকাপে নেইমারই ব্রাজিলের সবচেয়ে বড় তারকা

ব্রাজিল কোচ তিতের কাছে সবচেয়ে বড় তারকা নেইমারই শুধু তাই নয় দলে অন্যান্য অভিজ্ঞ ও উঠতি তারকারা থাকার পরেও। দ্য গার্ডিয়ানকে দেওয়া সাক্ষাৎকারে এ বিষয়ে স্পষ্ট মন্তব্য করেছেন তিতে। আশাপাশে যত খেলোয়াড়ই থাকুক, নেইমারের জায়গা সবার ওপরে বলেই জানিয়েছেন ব্রাজিলের এই কোচ।

সাম্প্রতিক ২০২১-২২ মৌসুমে ক্লাব ফুটবলে রিয়াল মাদ্রিদের হয়ে দুর্দান্ত খেলেছেন ব্রাজিলের তরুণ প্রতিভা ভিনিসিয়াস জুনিয়র। রিয়ালের লা লিগা ও উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জয়ে দারুণ ভূমিকা ছিল তার। তাই তিতের কাছে প্রশ্ন রাখা হয়েছিল, এখনও কি নেইমার বড় তারকা নাকি ভিনিসিয়াস সেই জায়গা নিয়েছেন?

উত্তরে কোচ তিতে বলেছেন, ‘নেইমার তো নেইমারই। সে আমার সবচেয়ে বড় তারকা। এখন পার্থক্য হলো, তার আশেপাশে তারকা হওয়ার কাছাকাছি থাকা কিছু খেলোয়াড় আছে যারা জ্বলে উঠতে পারে।’

ব্রাজিল কোচ আরও যোগ করেন, ‘নেইমারের ক্ষেত্রে বড় ব্যাপার হলো, সে এই তরুণদের উন্নতির ধারাটা বোঝে। সে ছেলেদের একটি পর্যায়ে যেতে উৎসাহিত করে। সময় আর অভিজ্ঞতার সঙ্গে মানুষের এই পরিণতিবোধ আসে।’

উল্লেখ্য, ২০১০ সালে ব্রাজিল জাতীয় দলের হয়ে অভিষেক হয়েছে নেইমারের। এখন পর্যন্ত জাতীয় দলের হয়ে করে ফেলেছেন ৭৪টি গোল। আর মাত্র চারটি গোল করতে পারলেই ছাড়িয়ে যাবেন ৭৭ গোল করা কিংবদন্তি পেলেকে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

আজ রাতে বার্সেলোনা বনাম গালাতাসারাই: লাইভ দেখার নিয়ম

আজ রাতে বার্সেলোনা বনাম গালাতাসারাই: লাইভ দেখার নিয়ম

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনা বনাম গালাতাসারাইয়ের হাই-ভোল্টেজ ম্যাচটি বাংলাদেশ সময় ১৪ই অক্টোবর, ২০২৬ (মঙ্গলবার দিবাগত ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...