| ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

বিয়ের জন্য নজের পছন্দের মেয়ের কথা জানালেন সাদিও মানে

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুন ২০ ১২:২১:০১
বিয়ের জন্য নজের পছন্দের মেয়ের কথা জানালেন সাদিও মানে

ইউরোপিয়ান ক্লাবে খেলা যত মুসলিম ফুটবলার আছে তাদের মধ্যে ইসলামের প্রতি প্রেম একটু বেশি সাদিও মানের। প্রায়ই ইসলামিক কার্যক্রমে দেখা যায় সেনেগালিজ ফুটবলারকে। নামাজ পড়েন, রমজানে রোজা রেখে ফুটবলও খেলেন।

লিভারপুল থেকে বায়ার্ন মিউনিখে যোগ দিচ্ছেন অর্থকড়িরও অভাব নেই সাদিও মানের। তবু খুব সাদাসিধে জীবনযাপন করেন। সতীর্থরা পার্টি করলেও সেখানে থাকেন না মানে। অ্যালকোহল স্পর্শও করেন না। ফুটবল, মানবসেবা আর ইসলামের সেবায় নিজেকে মগ্ন রাখেন তিনি।

সাদিও মানের সতীর্থরা স্ত্রী কিংবা বান্ধবিদের নিয়ে প্রায়ই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি পোস্ট করেন। তবে এ সেনেগালিজ এখানে ব্যতিক্রম। এখনো কোনও জীবনসঙ্গিনী পছন্দ করতে পারেননি সাদিও মানে। কিন্তু কেনো?

প্রায়ই এ প্রশ্নটি শুনতে হয় সাদিও মানের। এবার তিনি তার জবাব দিয়েছেন। সাদিও মানে জানিয়েছেন, ”প্রায়ই নারীরা তাকে জিজ্ঞেস করে কেনো তুমি বিয়ে করছো না? আমি তাদের বলি তোমরা সময় নষ্ট করছো। আমি সেই নারীকে বিয়ে করবো যে কোনও সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে না। অর্থাৎ ফেসবুক, ইন্সটাগ্রাম, টিকটক, টুইটার কিছুই না। আমি এমন নারীকে বিয়ে করবো যে আল্লাহকে সম্মান করে এবং ইবাদত করে। সবারই সঙ্গী বাছাইয়ের ক্ষেত্রে নিজস্ব দৃষ্টিভঙ্গি থাকে।”

সাদিও মানের এ বিবৃতি বেশ সাড়া ফেলেছে মুসলিমদের মধ্যে। সবাই প্রশংসা করছেন, অনেকে কাঙ্ক্ষিত পাত্রীর পরিচয় জানাচ্ছেন। ঘানার এক টেলিভিশন শোতে দেশটির জনপ্রিয় ক্রীড়া সাংবাদিক আফিয়া এমপ্রেসো জানিয়েছেন, তিনি সাদিও মানেকে বিয়ে করতে চান। আর তার জন্য সাংবাদিকতার চাকরি, সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করে দিতে রাজি। এমনকি ধর্ম নিয়েও তার কোনও আপত্তি নেই বলে জানিয়েছেন আফিয়া। তাহলে কি এই ক্রীড়া সাংবাদিককেই জীবন সঙ্গী হিসেবে বেছে নিবেন সাদিও মানে?

তবে আপাতত ছুটি কাটাচ্ছেন সাদিও মানে। কোন দ্বীপ, রিসোর্ট কিংবা প্রমোদতরীতে নয়, সেনেগালের নিজ গ্রামে যেখানে তিনি বড় হয়েছেন। গ্রামের কাঁদা মাখা মাঠে ফুটবলও খেলেছেন স্থানীয় ফুটবলারদের সঙ্গে। আর মানের গ্রাম জীবন দেখতে ছুটে গেছেন তার আইডল এল হাদজি দিওফ ও নিউক্যাসলের সাবেক তারকা পাপিস সিসে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

লম্বা ফিফা উইন্ডোতে বাংলাদেশ, আর্জেন্টিনা ও ব্রাজিলের খেলা কবে

লম্বা ফিফা উইন্ডোতে বাংলাদেশ, আর্জেন্টিনা ও ব্রাজিলের খেলা কবে

নিজস্ব প্রতিবেদক: বিশ্বকাপের পর আবারও আন্তর্জাতিক ফুটবলের ব্যস্ততা শুরু হচ্ছে। ২১ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর ...

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমস ২০২৬-এর নারী ফুটবলে নিজেদের পরবর্তী ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ জাতীয় নারী ...