| ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

অবাক ফুটবল বিশ্বঃ আবসরের চিন্তায় নেইমার

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুন ১৯ ২০:০৮:৫৮
অবাক ফুটবল বিশ্বঃ আবসরের চিন্তায় নেইমার

কয়েক মাস আগে ইঙ্গিত দিয়েছিলেন আসন্ন কাতার বিশ্বকাপের পর অবসরে চলে যেতে পারেন। অবসর ভাবনার কথা সতীর্থদেরও নাকি জানিয়েছেন ব্রাজিলিয়ান সুপারস্টার। রিয়াল মাদ্রিদের তরুণ ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রদ্রিগোর কথায় সেটা উঠে এলো।

বয়স মাত্র ২১ হলেও এরই মধ্যে প্রতিভার জানান দিয়েছেন ব্রাজিলিয়ান তরুণ। রিয়াল মাদ্রিদে নিজের অবস্থানকে গুরুত্বপূর্ণ করে তুলেছেন। ব্রাজিলের হয়েও নিয়মিত খেলছেন। মনে করা হচ্ছে, আগামীর বড় তারকা হবেন রদ্রিগো। নেইমারও মনে করছেন তেমনটা।

এই অভিব্যক্তিটা প্রকাশ করতে গিয়েই মূলত নিজের অবসরের চিন্তা জানিয়েছেন নেইমার। সম্প্রতি এক সাক্ষাৎকারে রদ্রিগো বলেন, ‘নেইমার আমাকে বলেছেন, “আমি জাতীয় দল ছাড়ার পথে এবং ১০ নম্বরটা তোমার।’

কিন্তু রদ্রিগো এমন কথা শুনে খুশি হওয়ার চেয়ে অনেকের মতো আশ্চর্যই বেশি হয়েছেন। ৩৮ বছর বয়সেও মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ৪০ বছর বয়সেও খেলে যাচ্ছেন জ্লাতান ইব্রাহিভোমিচ। অথচ নেইমার কিনা ৩০’শেই অবসরের কথা ভাবছেন!

তাছাড়া অসাধারণ একটি রেকর্ড ডাকছে তাকে। ব্রাজিল জাতীয় দলের হয়ে এরই মধ্যে ৭৪ গোল করে ফেলেছেন নেইমার। সর্বকালের সেরা ফুটবলার পেলে ব্রাজিলের হয়ে গোল করেছেন ৭৭টি। অর্থাৎ আর মাত্র ৫টি গোল করলেই কিংবদন্তি পেলেকে ছাড়িয়ে যাবেন নেইমার। এদিকে ব্রাজিল দল হিসেবে দিনকে দিন আরও শক্ত হচ্ছে। এর মধ্যে অবসরের ভাবনা অবাক করার মতোই।

নেইমারের কথা শুনে রদ্রিগোও আশ্চর্য হয়েছেন। রদ্রিগো বলেন, ‘আমি বুঝতে পারছিলাম না এর উত্তরে তাঁকে কী বলব। আমি একটু বিব্রতও হয়েছি। আমি তাঁকে বলেছি, যেন আরও কিছুদিন জাতীয় দলে খেলেন। বলেছি যে আমি চাই না এখনই অবসর নিক। আমার কথা শুনে শুধু হেসেছেন।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে আজ মাঠে গড়াচ্ছে রোমাঞ্চকর ত্রিদেশীয় সিরিজ। উদ্বোধনী ম্যাচেই ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন করে দল সাজানোর পরীক্ষায় নামতে যাচ্ছে আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন দল গঠনের পরীক্ষায় নামতে যাচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...