| ঢাকা, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

ধোনির যে কথাটি এখন মনে রেখেছেন হার্দিক

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুন ১৯ ১৮:২৬:১১
ধোনির যে কথাটি এখন মনে রেখেছেন হার্দিক

শিকার করেছিলেন দুই উইকেট। সেদিন তার ওপর ভরসা রেখেছিলেন মাহেন্দ্র সিং ধোনি। আর এখন তো সাদা বলের ক্রিকেটে দলের নিয়মিত মুখ হয়ে ওঠেছেন এই পেস বোলিং অলরাউন্ডার।

হার্দিকের ক্যারিয়ারের এই যাত্রাটা মোটেও সহজ ছিল না। যেখানে বিভিন্ন সময়ে তিনি সতীর্থ হিসেবে পাশে পেয়েছেন অনেক তারকা ক্রিকেটারকে। তবে তার ক্যারিয়ারের পেছনে ধোনিংর বড় অবদান আছে বলে মনে করেন তিনি। ভারতের সাবেক এই অধিনায়কের একটি পরামর্শ এখনও মনে রেখেছেন তিনি।

হার্দিক বলেন, 'শুরুর দিকে মাহি ভাই (ধোনি) আমাকে একটা কথা বলেছিলেন। আমি তাকে জিজ্ঞেস করছিলেন, কিভাবে আপনি চাপ থেকে দূরে থাকেন। তিনি আমাকে খুবই সজহ একটা উপদেশ দিয়েছিলেন।'

'তোমার স্কোর নিয়ে চিন্তা করা বন্ধ করে দাও, তোমার দলের কি প্রয়োজন সেটা নিয়ে ভাবো।'-এটা আমার মনে মধ্যে আছে এবং যেকনো পরিস্থিতিতে খেলার মতো একজন খেলোয়াড় হতে আমাকে সাহায্য করেছে।'

হার্দিক ক্যারিয়ারের শুরুর দিকে ব্যাট হাতে ফিনিশারের ভূমিকা পালন করতেন। তবে সর্বশেষ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) তিনি টপ অর্ডারে ব্যাটিং করে সফল হয়েছেন। আর সাউথ আফ্রিকার বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজে মিডল অর্ডারে ব্যাটিং করছেন তিনি।

হার্দিক বলেন, 'সত্যি বলতে, আমার কিছুই পরিবর্তন হয়নি, আমি পরিস্থিতি অনুযায়ী খেলি। আমার কাঁধে যে দায়িত্ব থাকে, তা পালন করার চেষ্টা করি। সময়ের সঙ্গে সঙ্গে একটা জিনিস আমি সবসময় চেষ্টা করি, তা হলো পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেয়া।'

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বিগ ব্যাশে দল পাচ্ছেন মুস্তাফিজ, খেলবেন যে দলে

বিগ ব্যাশে দল পাচ্ছেন মুস্তাফিজ, খেলবেন যে দলে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানকে ঘিরে অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নতুন খবর সামনে এসেছে। ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

ব্যালন ডি’অর ২০২৬: কে কোন পুরস্কার জিতলেন

ব্যালন ডি’অর ২০২৬: কে কোন পুরস্কার জিতলেন

নিজস্ব প্রতিবেদক: ২০২৬ সালের ব্যালন ডি’অর অনুষ্ঠানে পুরুষ ও নারী ফুটবলের তারকাদের পাশাপাশি বিভিন্ন বিভাগে ...

ইয়ামাল, এমবাপে নাকি কেইন, ব্যালন ডি’অর জিতবেন কে

ইয়ামাল, এমবাপে নাকি কেইন, ব্যালন ডি’অর জিতবেন কে

নিজস্ব প্রতিবেদক: ফুটবল বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অর কার হাতে উঠবে, তা নিয়ে ...