| ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩

১১ বলেই ৩ উইকেট তবুও খালেদের উপর খুশি নয় কোচ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুন ১৯ ১৪:৫৬:৫৩
১১ বলেই ৩ উইকেট তবুও খালেদের উপর খুশি নয় কোচ

দক্ষিণ আফ্রিকার মাটিতে তাসকিন আহমেদ ও শরিফুল ইসলামের চোটের সৌজন্যে এবেখা টেস্টে সুযোগ। এরপর ৪ উইকেট পাওয়া। যা বলা চলে ভাগ্য খুলে দেয় খালেদের। ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে দুই টেস্টেও সুযোগ মেলে এই পেসারের। যদিও সেখানে ভালো করতে পারেননি খালেদ।

তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অ্যান্টিগা টেস্টে খালেদেই ভরসা রাখলো কোচ রাসেল ডমিঙ্গো ও টিম ম্যানেজমেন্ট। যার প্রতিদান খুব ভালোভাবেই দিচ্ছেন এই ডানহাতি পেসার। প্রথম ইনিংসে ২ উইকেট শিকারের পর দ্বিতীয় ইনিংসের শুরুতে কাঁপিয়ে দিয়েছেন উইন্ডিজ শিবিরকে।

নিজের করা প্রথম ১১ বলেই নিয়েছেন ৩ উইকেট। ৮৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে স্বাগতিকদের এক পর্যায়ে ৯ রানেই ৩ উইকেট হারিয়ে বসে খালেদের সৌজন্যে। বল হাতে এমন দুর্দান্ত বোলিং করার পরও খালেদের আরও উন্নতি জায়গা দেখছেন টাইগার কোচ ডমিঙ্গো।

অ্যান্টিগা টেস্টের তৃতীয় দিন শেষে এই পেসারকে নিয়ে বলতে গিয়ে ডমিঙ্গো বলেন, ‘সে মাত্র ৩ উইকেট পেয়েছে। তার আরও অনেক উন্নতি করতে হবে। উন্নতির এই ধারাবাহিকতা ধরে রাখতে হবে।

কিছু কিছু সময় ভালো বোলিং করেও উইকেট পাওয়া সম্ভব হয় না, অনেক সময় খারাপ বলেও উইকেট পাওয়া যায়, এটা ক্রিকেটেরই অংশ।

সে দ্বিতীয় ইনিংসে ভালো কিছু উইকেট নিয়েছে, তবে তার আরও উন্নতি করতে হবে এই বিষয়ে কোনো সন্দেহ নাই।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

ভারতের বিপক্ষে ব্রাজিলের ২৬ সদস্যের দল ঘোষণা

ভারতের বিপক্ষে ব্রাজিলের ২৬ সদস্যের দল ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: ভারতের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচের জন্য ২৬ সদস্যের দল ঘোষণা করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ...

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ ২০২৭ বাছাইপর্বে সিরিয়ার কাছে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ...