| ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

দ্বিতীয় ইনিংসে ব্যর্থ হলেন তামিম

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুন ১৮ ১০:৪০:৪৮
দ্বিতীয় ইনিংসে ব্যর্থ হলেন তামিম

প্রথম ইনিংসে সব উইকেট হারিয়ে ২৬৫ রান তোলা উইন্ডিজ বাংলাদেশকে দিয়েছে ১৬২ রান। অ্যান্টিগা টেস্ট বাঁচাতে হলে ক্যারিবীয় বোলারদের সামনে মাটি কামড়ে দাঁড়িয়ে থাকা ছাড়া উপায় নেই।

তবে তামিম ইকবাল দলীয় ৩৩ রানের মাথায় আলজারি জোসেফের বলে ক্যাচ দিয়েছেন উইকেট-রক্ষক জশুয়া দ্য সিলভার হাতে। তামিমের বিদায়ের পর দিনটা পার করে দেওয়ার আশায় ব্যাটিংয়ে পাঠানো হয় মেহেদী হাসান মিরাজকে।

কিন্তু মিরাজও আস্থার প্রতিদান দিতে পারেননি, জোসেফের বলে কাইল মেয়ার্সের হাতে ক্যাচ দিয়ে মাত্র ২ রান করে ফিরেছেন সাজঘরে। তাই শান্তকে নামতেই হলো দ্বিতীয় দিনের শেষ সেশনে। প্রথম ইনিংসে শান্ত খুলতে পারেননি রানের খাতা। দ্বিতীয় ইনিংসে দলকে কতটা এগিয়ে নিতে পারেন সেটা সময়ই বলে দেবে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ৩৫ রান। পিছিয়ে রয়েছে এখনও ১২৭ রানে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বিগ ব্যাশে দল পাচ্ছেন মুস্তাফিজ, খেলবেন যে দলে

বিগ ব্যাশে দল পাচ্ছেন মুস্তাফিজ, খেলবেন যে দলে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানকে ঘিরে অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নতুন খবর সামনে এসেছে। ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

ব্যালন ডি’অর ২০২৬: কে কোন পুরস্কার জিতলেন

ব্যালন ডি’অর ২০২৬: কে কোন পুরস্কার জিতলেন

নিজস্ব প্রতিবেদক: ২০২৬ সালের ব্যালন ডি’অর অনুষ্ঠানে পুরুষ ও নারী ফুটবলের তারকাদের পাশাপাশি বিভিন্ন বিভাগে ...

ইয়ামাল, এমবাপে নাকি কেইন, ব্যালন ডি’অর জিতবেন কে

ইয়ামাল, এমবাপে নাকি কেইন, ব্যালন ডি’অর জিতবেন কে

নিজস্ব প্রতিবেদক: ফুটবল বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অর কার হাতে উঠবে, তা নিয়ে ...