| ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩

সব রেকর্ড ভেঙে দিলো আইপিএলের টিভি স্বত্ব

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুন ১৪ ১১:২১:২৬
সব রেকর্ড ভেঙে দিলো আইপিএলের টিভি স্বত্ব

২০২৩ থেকে ২০২৭- এই পাঁচ বছরের জন্য আইপিএলের টেনিভিশন স্বত্ব বিক্রি হয়েছে। একই সঙ্গে বিক্রি হয়েছে ডিজিটাল স্বত্বও। অর্থাৎ আগামী পাঁচ বছর টেলিভিশন, মোবাইল ও অনলাইনে কিভাবে খেলা দেখা যাবে, তা নির্ধারণ হয়ে গেল।

মোট ২৩ হাজার ৫৭৫ কোটি রুপিতে টেলিভিশন স্বত্ব কিনে নিয়েছে একটি চ্যানেল। সে সঙ্গে ২০ হাজার ৫০০ কোটি রুপিতে বিক্রি হয়েছে আইপিএলের ডিজিটাল স্বত্ব। সব মিলিয়ে আইপিএলের মোট সম্প্রচার স্বত্ব বিক্রি হয়েছে ৪৪ হাজার ৭৫ কোটি রুপির।

টেলিভিশনে ম্যাচ পিছু মূল্য দাঁড়াচ্ছে ৫৭.৫ কোটি রুপি। ডিজিটাল মাধ্যমে ম্যাচ পিছু মূল্য দাঁড়াচ্ছে ৪৮ কোটি রুপি। সব মিলিয়ে আইপিএলে প্রতিটি ম্যাচের সম্প্রচার মূল্য ১০৫ কোটি রুপি করে।

এই সংখ্যাটি পুরো বিশ্বের খেলাধুলোর প্রেক্ষিতে দ্বিতীয় সর্বোচ্চ। শীর্ষে রয়েছে আমেরিকার রাগবি লিগ এনএফএল। তাদের ক্ষেত্রে এই সংখ্যাটা ২৭৪ কোটি রুপি। আইপিএল টেক্কা দিয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগকে। ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচ পিছু মূল্য প্রায় ৮৯ কোটি রুপি। মেজর লিগ বেসবল বা এমএলবি’র ক্ষেত্রেও এই সংখ্যাটা ৮৯ কোটি রুপি। এনবিএ, অর্থাৎ আমেরিকার বাস্কেটবল লিগে ম্যাচপিছু দাম ১৬ কোটি রুপি।

এখনও পর্যন্ত এ নিয়ে তিনবার আইপিএলের সম্প্রচার স্বত্ব বিক্রি হয়েছে। প্রথমে ২০০৮ থেকে ২০১৭ সাল পর্যন্ত আইপিএলের সম্প্রচার স্বত্ব কিনেছিল সনি পিকচার্স, ৮ হাজার ২০০ কোটি রুপিতে।

২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত আইপিএল দেখানোর স্বত্ব কিনে নেয় ডিজনি স্টার ১৬ হাজার ৩৪৮ কোটি রুপিতে। এরপর এবার ২০২৩ সাল থেকে ২০২৭ সাল পর্যন্ত ৪৪ হাজার ৭৫ কোটি রুপিতে আইপিএল দেখানোর স্বত্ব বিক্রি হল। এবার আইপিএলের দর বাড়ল ১৩৮ শতাংশ।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

ভারতের বিপক্ষে ব্রাজিলের ২৬ সদস্যের দল ঘোষণা

ভারতের বিপক্ষে ব্রাজিলের ২৬ সদস্যের দল ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: ভারতের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচের জন্য ২৬ সদস্যের দল ঘোষণা করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ...

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ ২০২৭ বাছাইপর্বে সিরিয়ার কাছে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ...