ম্যাচ হেরেও যে কারনে মুগ্ধ ফিঞ্চ
এমন পারফরম্যান্সের ফলে প্রতিপক্ষ অধিনায়ক অ্যারন ফিঞ্চের প্রশংসা কুড়িয়েছেন। শানাকার এই ইনিংসে ভর করেই ৪ উইকেটের জয় নিয়ে মাঠ ছেড়েছে শ্রীলঙ্কা।
ম্যাচ শেষে শানাকার প্রশংসা করে ফিঞ্চ বলেন, 'পুরো সিরিজে আমি আমার দলের পারফরম্যান্সে খুব খুশি। দাসুন শানাকার এই ইনিংসটা অবিশ্বাস্য এক ইনিংস ছিল। আমার মনে হয়েছিল আমাদের ব্যাটিংয়ের শেষ দিকে পিচ কিছুটা স্লো হয়ে গিয়েছিল। ফলে আমরা প্রথমে ব্যাট করছি না পরে সেটা খুব একটা বড় বিষয় ছিল না। আমরা আমাদের দল এবং আমাদের অপশন নিয়ে খুব খুশি।'
এই ম্যাচে আগে ব্যাট করে শ্রীলঙ্কাকে ১৭৭ রানের লক্ষ্য দিয়েছিল অস্ট্রেলিয়া। বড় রান তাড়া করতে নেমে শুরু থেকেই উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়েছিল শ্রীলঙ্কা।
এক সময় তাদের সংগ্রহ ছিল ৫ উইকেট হারিয়ে ৯৮ রান। এমন অবস্থা থেকেই শানাকার ব্যাটে ঘুরে দাঁড়ায় শ্রীলঙ্কা। এমনকি শেষ পর্যন্ত জয় নিয়েও মাঠ ছেড়েছে তারা।
এই জয়ের ফলে তিন ম্যাচ সিরিজ ২-১ ব্যবধানে শেষ করেছে স্বাগতিকরা। শানাকার কল্যাণে হোয়াইটওয়াশ থেকে রক্ষা হয়েছে লঙ্কানদের। দুই দলের পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে ১৪ জুন।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- আজই পে-স্কেলের গেজেট, যা জানা গেল
- সরকারি চাকরিজীবীদের বাড়িভাড়া ভাতা বাড়ছে, গ্রেডভেদে নতুন হার
- নতুন পে স্কেলের প্রজ্ঞাপন নিয়ে বড় আপডেট
- নবম পে-স্কেল: নতুন বেতন নির্ধারণ হবে আইবাসে
- নবম পে-স্কেলে ২০ গ্রেডের বেতন কত, এক নজরে দেখুন
- পে-স্কেলের গেজেট নিয়ে বড় আপডেট, ভেটিং চলছে
- পে-স্কেল বাস্তবায়নে ৭ এসআরও, কোন চাকরিজীবী কোথায়
- আজকের স্বর্ণের বাজারদর: ১১ সেপ্টেম্বর ২০২৬
- এসএসসির পুনর্নিরীক্ষণের ফল আজ, ফল জানুন একক্লিকে
- নতুন পে স্কেলের প্রজ্ঞাপন কখন, যা জানা গেল
- ভারতের বিপক্ষে ব্রাজিলের ২৬ সদস্যের দল ঘোষণা
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- টানা ৫ দিন বৃষ্টির সম্ভাবনা, সাগরে লঘুচাপের আভাস
- ১০০% ভাতা দাবিতে জটিলতা, পে-স্কেলের গেজেট প্রকাশে বিলম্ব
- ১৫ ব্যাংকের প্রভিশন ঘাটতি ২ লাখ ২৯ হাজার কোটি টাকা
