| ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩

পাক এই ব্যাটারের ব্যাটে বল লাগলেই বিশ্বরেকর্ড

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুন ১১ ১৮:৪৬:০৩
পাক এই ব্যাটারের ব্যাটে বল লাগলেই বিশ্বরেকর্ড

এখন মাঠে নামলেই রেকর্ড গড়ে ফিরছেন বাবর আজম। তাঁর ব্যাটে বল লাগলেই তৈরি হচ্ছে নতুন রেকর্ড। শুক্রবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় এক দিনের ম্যাচেও অন্যথা হল না। বিশ্বের প্রথম ব্যাটার হিসেবে পর পর ন’টি আন্তর্জাতিক ইনিংসে অর্ধশতরান করার নজির গড়লেন পাক অধিনায়ক।

ক্রিকেটজীবনের সম্ভবত সেরা ছন্দে রয়েছেন বাবর। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম এক দিনের ম্যাচে করেছিলেন শতরান। দ্বিতীয় এক দিনে ম্যাচে করলেন ৯৩ বলে ৭৭ রান। বিশ্বের প্রথম ব্যাটার হিসেবে টানা ন’টি আন্তর্জাতিক ইনিংসে ৫০ বা তার বেশি রানের ইনিংস খেলার নজির গড়লেন তিনি।

ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে বাবরের ব্যাট থেকে এসেছিল ১৯৬ রানের অনবদ্য ইনিংস। এর পর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় টেস্টের দু’ইনিংসে করেন যথাক্রমে ৬৬ এবং ৫৫ রান। অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই তিনটি এক দিনের ম্যাচে বাবরের ব্যাট থেকে এসেছিল ৫৭, ১১৪ এবং অপরাজিত ১০৫ রানের ইনিংস। অ্যারন ফিঞ্চের দলের বিরুদ্ধে একমাত্র টি-টোয়েন্টি ম্যাচে করেন ৬৬ রান।

সেই ছন্দ বাবর ধরে রেখেছেন ক্যারিবিয়ানদের বিরুদ্ধেও। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম এক দিনের ম্যাচে বাবর খেলেন ১০৩ রানের ইনিংস। তার পর শুক্রবার তাঁর ব্যাট থেকে এল ৭৭ রানের ইনিংস। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম এক দিনের ম্যাচে অধিনায়ক হিসেবে দ্রুততম এক হাজার রান করার রেকর্ড গড়েন বাবর। ভেঙে দেন বিরাট কোহলীর নজির।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

ভারতের বিপক্ষে ব্রাজিলের ২৬ সদস্যের দল ঘোষণা

ভারতের বিপক্ষে ব্রাজিলের ২৬ সদস্যের দল ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: ভারতের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচের জন্য ২৬ সদস্যের দল ঘোষণা করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ...

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ ২০২৭ বাছাইপর্বে সিরিয়ার কাছে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ...