নওয়াজের স্পিন ঘুর্ণিতে পাকিস্তানের সিরিজ জয়
আগের ম্যাচে ৩০৫ রান করা ক্যারিবীয়দের সামনে লক্ষ্যটা খুব বেশি বড় ছিল না। প্রথম ম্যাচে শতরানের ইনিংস খেলা শাই হোপ এদিন শাহীন আফ্রিদির বলে ফখর জামানের হাতে ক্যাচ দিয়ে মাত্র ৪ রান করে ফেরেন সাজঘরে।
এরপর কাইল মায়ার্স ও সামারাহ ব্রুকসের জুটিতে ঘুরে দাঁড়ালেও কাইল মায়ার্সের ৩৩ রানে বিদায়ে ভাঙে জুটি। চার নম্বরে ব্যাট করতে নামা ব্রেন্ডন কিং এদিন রানের খাতাই খুলতে পারেননি। বোল্ড হয়ে সাজঘরে ফেরেন মোহাম্মদ নওয়াজের বলে।
দলের পক্ষে সর্বোচ্চ ৪২ রানের ইনিংস খেলা সামারাহ ব্রুকসকেও ফেরান নওয়াজ। রভম্যাভ পাওয়েলকে নওয়াজ বিদায় করেন ১০ রানে। নিকোলাস পুরানও নওয়াজের ঘুর্ণি সামলাতে ব্যর্থ, ফিরতে হয় ২৫ রান করে।
বাকি ব্যাটারদের তিনজনকে তুলে নেন মোহাম্মদ ওয়াসিম। সাদাব খান নেন ২ উইকেট। স্বাগতিক বোলারদের তোপে ৩২.২ ওভারে ১৫৫ রানেই গুটিয়ে যায় উইন্ডিজ।
এর আগে ব্যাট করতে নেমে পাক ওপেনার ফখর জামান ১৭ রানে ফিরলেও ইমাম উল হক ও বাবর আজমের জুটি থেকে আসে ১২০ রান। ইমাম ৭২ রানে ফেরার পর রেকর্ডের দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছিলেন বাবর। টানা চার সেঞ্চুরির মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা বাবরকে ৭৭ রানে ফেরান আকিল হোসেইন। আর ২৩ রান করলে ওয়ানডেতে টানা চার সেঞ্চুরি করা কুমার সাঙ্গাকারার রেকর্ড ছুঁতে পারতেন পাকিস্তান অধিনায়ক।
বাবরের বিদায়ের পর স্বাগতিক ব্যাটারদের কেউই ইনিংস বড় করতে পারেননি। সাদাব ও খুশদিল করেন সমান ২২ করে রান। উইন্ডিজের পক্ষে ৩ উইকেট নেন আকিল হোসেন। ২টি করে উইকেট নেন আলজারি জোসেফ ও অ্যান্ডারসন পিলিপ।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- আজই পে-স্কেলের গেজেট, যা জানা গেল
- সরকারি চাকরিজীবীদের বাড়িভাড়া ভাতা বাড়ছে, গ্রেডভেদে নতুন হার
- নতুন পে স্কেলের প্রজ্ঞাপন নিয়ে বড় আপডেট
- নবম পে-স্কেল: নতুন বেতন নির্ধারণ হবে আইবাসে
- নবম পে-স্কেলে ২০ গ্রেডের বেতন কত, এক নজরে দেখুন
- পে-স্কেলের গেজেট নিয়ে বড় আপডেট, ভেটিং চলছে
- পে-স্কেল বাস্তবায়নে ৭ এসআরও, কোন চাকরিজীবী কোথায়
- আজকের স্বর্ণের বাজারদর: ১১ সেপ্টেম্বর ২০২৬
- এসএসসির পুনর্নিরীক্ষণের ফল আজ, ফল জানুন একক্লিকে
- নতুন পে স্কেলের প্রজ্ঞাপন কখন, যা জানা গেল
- ভারতের বিপক্ষে ব্রাজিলের ২৬ সদস্যের দল ঘোষণা
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- টানা ৫ দিন বৃষ্টির সম্ভাবনা, সাগরে লঘুচাপের আভাস
- ১০০% ভাতা দাবিতে জটিলতা, পে-স্কেলের গেজেট প্রকাশে বিলম্ব
- ১৫ ব্যাংকের প্রভিশন ঘাটতি ২ লাখ ২৯ হাজার কোটি টাকা
