টাইগারদের হোয়াইটওয়াশের বার্তা দিল উইন্ডিজ
ঘরের মাঠে ইংল্যান্ডকে সিরিজ হারানোর দারুণ স্মৃতি নিয়ে বাংলাদেশের বিপক্ষে সিরিজ শুরু করতে যাচ্ছে ক্যারিবীয়রা। তাই তো ঘরের মাঠে টাইগারদের বিপক্ষে জয়ের বিকল্প না দেখাটাই স্বাভাবিক।
যদিও বাংলাদেশ ঘরের মাঠে ২০১৮ সালে উইন্ডিজকে হোয়াইটওয়াশ করেছিল ২ ম্যাচের সিরিজে। তবে তাদের মাটিতে ২০০৯ সালে খর্ব শক্তির উইন্ডিজ দলকে সিরিজ হারায় ২-০ ব্যবধানে। আপাতত সেসব অতীত।
ঘরের মাঠে বাংলাদেশকে পেয়ে হোয়াইটওয়াশের হুঙ্কার দিয়ে রাখলেন উইন্ডিজ দলের প্রধান নির্বাচক ও কিংবদন্তি ওপেনার ডেসমন্ড হেইন্স।
বৃহস্পতিবার ১২ সদস্যের দল ঘোষণার পর হেইন্স বলেছেন, ‘আমরা বাংলাদেশের বিপক্ষে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট অর্জন করতে চাই যা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের হোম কন্ডিশনের সুবিধা নিয়ে তাদের দুটি টেস্টেই হারাতে চাই এবং পয়েন্ট অর্জন করতে চাই।’
টেস্ট চ্যাম্পিয়নশিপের চলতি চক্রে ৭ ম্যাচে ২ জয় নিয়ে শতকরা পয়েন্টের হিসেবে ছয় নম্বরে রয়েছে উইন্ডিজ। বিপরীতে ৮ ম্যাচে মাত্র একটি জয়ে বাংলাদেশ রয়েছে তলানিতে। আগামী বৃহস্পতিবার, ১৬ জুন থেকে শুরু দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- আজই পে-স্কেলের গেজেট, যা জানা গেল
- সরকারি চাকরিজীবীদের বাড়িভাড়া ভাতা বাড়ছে, গ্রেডভেদে নতুন হার
- নতুন পে স্কেলের প্রজ্ঞাপন নিয়ে বড় আপডেট
- নবম পে-স্কেল: নতুন বেতন নির্ধারণ হবে আইবাসে
- নবম পে-স্কেলে ২০ গ্রেডের বেতন কত, এক নজরে দেখুন
- পে-স্কেলের গেজেট নিয়ে বড় আপডেট, ভেটিং চলছে
- পে-স্কেলের প্রজ্ঞাপন আইন মন্ত্রণালয়ে, কে কত টাকা পাবেন
- আজকের সকল দেশের টাকার রেট: ১০ সেপ্টেম্বর ২০২৬
- এসএসসির পুনর্নিরীক্ষণের ফল আজ, ফল জানুন একক্লিকে
- কলকাতায় আওয়ামী লীগের গোপন বৈঠক, নেতৃত্ব নিয়ে বাড়ছে বিরোধ
- শাওমির নতুন তিন স্মার্টফোন বাজারে, দাম ও ফিচার
- আজকের স্বর্ণের বাজারদর: ১০ সেপ্টেম্বর ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর: ১১ সেপ্টেম্বর ২০২৬
- ভারতের বিপক্ষে ব্রাজিলের ২৬ সদস্যের দল ঘোষণা
- আসিয়ান কাপে বাংলাদেশের ম্যাচের পূর্ণাঙ্গ সূচি
