| ঢাকা, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

ব্রেকিং নিউজঃ রোনালদো-মেসির দিকে ছুটছেন বিরাট কোহলি

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুন ০৮ ১৪:১৭:২৫
ব্রেকিং নিউজঃ রোনালদো-মেসির দিকে ছুটছেন বিরাট কোহলি

তবুও জনপ্রিয়তায় বিন্দুমাত্র ভাঁটা পড়েনি কোহলির। প্রথম ক্রিকেটার হিসেবে সামাজিক যোগাযোগের কোনো মাধ্যমে ২০০ মিলিয়ন ফলোয়ারের মাইলফলক স্পর্শ করলেন ৩৩ বছর বয়সী কোহলি।

যেকোনো ক্রীড়াবিদদের মধ্যে তৃতীয় ব্যক্তি হিসেবে এমন কীর্তি গড়লেন কোহলি। এই ভারতীয় ক্রিকেটারের সামনে আছেন কেবল ফুটবলের দুই মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো এবং লিওনেল মেসি।

পর্তুগিজ সুপারস্টার ৪১৫ মিলিয়ন ফলোয়ার নিয়ে আছেন সবার চেয়ে অনেকদূর এগিয়ে। অপরদিকে সাতটি ব্যালন ডি’অরের মালিক আর্জেন্টাইন সুপারস্টারের ইনস্টাগ্রামে ফলোয়ার আছে ৩৩৪ মিলিয়ন।

এরপরই আছেন কোহলি। যিনি প্রথম ক্রিকেটার ও ভারতীয় হিসেবে এমন কীর্তি গড়লেন। ২০০ মিলিয়ন ফলোয়ারের মালিক হয়ে কোহলি সকল ভক্তদের ধন্যবাদ জানিয়ে লিখেন, ‘২০০ মিলিয়নের শক্তিশালী পরিবার। আমাকে সমর্থনের জন্য ইনস্টা পরিবারের সকলকে ধন্যবাদ জানাই।’

এদিকে ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার এই তালিকার চতুর্থ স্থানে রয়েছেন। ইনস্টাগ্রামে নেইমারের ফলোয়ারসংখ্যা ১৭৫ মিলিয়ন।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বিগ ব্যাশে দল পাচ্ছেন মুস্তাফিজ, খেলবেন যে দলে

বিগ ব্যাশে দল পাচ্ছেন মুস্তাফিজ, খেলবেন যে দলে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানকে ঘিরে অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নতুন খবর সামনে এসেছে। ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ, রিয়াল মাদ্রিদ বনাম বার্সোলোনা, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ, রিয়াল মাদ্রিদ বনাম বার্সোলোনা, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: স্প্যানিশ লা লিগার উত্তেজনাপূর্ণ এল ক্লাসিকোয় বার্সেলোনাকে ২-১ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। রোববার ...

ইয়ামাল, এমবাপে নাকি কেইন, ব্যালন ডি’অর জিতবেন কে

ইয়ামাল, এমবাপে নাকি কেইন, ব্যালন ডি’অর জিতবেন কে

নিজস্ব প্রতিবেদক: ফুটবল বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অর কার হাতে উঠবে, তা নিয়ে ...