| ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩

সফল উইকেটকিপার হতে যে পরামর্শ দিলেন পান্ত

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুন ০৮ ১১:৫৫:৩২
সফল উইকেটকিপার হতে যে পরামর্শ দিলেন পান্ত

২০১৭ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় পান্তের। শারীরিক গড়নে খুব বেশি ফিট না হলেও উইকেটের পেছনে তার দায়িত্ব নিয়ে প্রশ্ন তুলতে পারেনি কেউ। এমনকি রানিং বিটুইন দ্য উইকেটেও বেশ তৎপর এই উইকেটরক্ষক-ব্যাটার।

পান্তের মতে একজন উইকেটরক্ষকের সবেচেয়ে বড় গুণ হলো সবসময় তৎপর থাকা। তছাড়া সাফল্য পেতে শেষ পর্যন্ত বলে নজর রাখতে হয়। তিনি বলেন,‘সব সময় তৎপর থাকার গুণটা থাকতে হবে। বিভিন্ন কন্ডিশনে উইকেটকিপিং করতে হয়, তৎপর থাকলে সেটি কাজে লাগে। আরেকটি বিষয়, বলটা শেষ পর্যন্ত দেখতে হয়।’

তিনি আরও বলেন, ‘অনেক সময় হয় কী, উইকেটরক্ষকরা নির্ভার হয়ে পড়েন, কারণ, বল আসছে এবং কোন দিক দিয়ে আসছে, সেটা তাদের জানা থাকে। তাই ধরার আগপর্যন্ত বলটা দেখা উচিত।’

এই দুইটি গুণ ছাড়াও একজন আদর্শ উইকেটরক্ষকের আরও একটি গুণ থাকা আবশ্যক বলে মনে করেন পান্ত। তা হলো নিয়ম মেনে চলা এবং টেকনিক নিয়ে কাজ করা। যদিও সবার টেকনিক একরকম থাকে না।

পান্ত বলেন, 'তৃতীয়টি হলো, নিয়ম মেনে চলতে হবে এবং নিজের টেকনিক নিয়ে কাজ করতে হবে। সবার টেকনিক এক নয়, একেকজনের একেকরকম। কিন্তু মৌলিক কাজটা ঠিকমতো করতে পারলে তা সাহায্য করবে।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

ঢাকায় আসতে পারে ব্রাজিল, প্রতিপক্ষ হতে পারে বাংলাদেশ

ঢাকায় আসতে পারে ব্রাজিল, প্রতিপক্ষ হতে পারে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: ঢাকার জাতীয় স্টেডিয়ামে ব্রাজিলের ম্যাচ আয়োজনের সম্ভাবনা তৈরি হয়েছে। ভবিষ্যতে বাংলাদেশ কিংবা অন্য ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...