| ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩

১০ উইকেটে লঙ্কানদের উড়িয়ে সিরিজ শুরু অস্ট্রেলিয়ার

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুন ০৮ ১১:০৭:৫৩
১০ উইকেটে লঙ্কানদের উড়িয়ে সিরিজ শুরু অস্ট্রেলিয়ার

অস্ট্রেলিয়ার জন্য জয়ের লক্ষ্য ছিল মাত্র ১২৯ রানের। জবাবে ব্যাট করতে নেমে ৬ ওভার হাতে রেখেই সেই লক্ষ্য পেরিয়ে যায় অজিরা। অ্যারন ফিঞ্চ আর ডেভিড ওয়ার্নার পাত্তাই দেননি স্বাগতিকদের বোলারদেতর। দুজনই করেছেন ঝড়ো হাফসেঞ্চুরি।

অস্ট্রেলিয়ার অধিনায়ক ফিঞ্চ ৪০ বলে ৪টি করে চার-ছক্কায় ৬১ আর তার সঙ্গী দুর্দান্ত ফর্মে থাকা ওয়ার্নার ৪৪ বলে ৯ বাউন্ডারিতে ৭০ রানে অপরাজিত থাকেন। ৮৪ বলে তারা গড়েন ১৩৪ রানের অবিচ্ছিন্ন জুটি।

এর আগে হঠাৎ ধসে বড় স্কোর গড়ার স্বপ্ন পূরণ হয়নি শ্রীলঙ্কার। ১১.৫ ওভার শেষে তাদের রান ছিল ১ উইকেটে ১০০। সেখান থেকে আর মাত্র ২৮ রান তুলতেই বাকি ৯ উইকেট হারায় স্বাগতিকরা।

অথচ কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নামা শ্রীলঙ্কাকে উড়ন্ত সূচনা এনে দিয়েছিলেন দানুষ্কা গুনাথিলাকা। ১৫ বলে ২৬ রানের ঝড়ো ইনিংস খেলে তিনি সাজঘরে ফেরার পরও অনেকটা সময় ভালো অবস্থানে ছিল লঙ্কানরা।

১২তম ওভারের শেষ বলে মিচেল স্টার্কের বলে বোল্ড হন পাথুম নিশাঙ্কা (৩১ বলে ৩৬)। সেই শুরু। এক ওভার পর এসে হ্যাজেলউড তুলে নেন ৩ ব্যাটারকে। কুশল মেন্ডিস (১), ভানুকা রাজাপাকসে (০) আর দাসুন শানাকা (০) দলকে বিপদে ফেলেই সাজঘরের পথ ধরেন।

চারিথ আসালাঙ্কা ভালোই খেলছিলেন। কিন্তু দলীয় ১১৬ রানের মাথায় তিনিও (৩৪ বলে ৩৮) রানআউট হয়ে গেলে লঙ্কানদের ধস ঠেকানো যায়নি। ইনিংসের ৩ বল বাকি থাকতে ১২৮ রানে অলআউট হয় শ্রীলঙ্কা।

অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে সবচেয়ে সফল জস হ্যাজেলউড। ৪ ওভারে মাত্র ১৬ রান খরচায় ৪টি উইকেট শিকার করেছেন এই পেসার। ২৬ রানে ৩ উইকেট মিচেল স্টার্কের।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

ভারতের বিপক্ষে ব্রাজিলের ২৬ সদস্যের দল ঘোষণা

ভারতের বিপক্ষে ব্রাজিলের ২৬ সদস্যের দল ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: ভারতের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচের জন্য ২৬ সদস্যের দল ঘোষণা করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ...

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ ২০২৭ বাছাইপর্বে সিরিয়ার কাছে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ...