| ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩

অবশেষে ১৪ বছর পর ক্ষমা চাইলেন হরভজন

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুন ০৬ ১১:৫১:১৭
অবশেষে ১৪ বছর পর ক্ষমা চাইলেন হরভজন

ভারতীয় ঘরোয়া লিগের এই ঘটনাটি ঘটেছিল ২০০৮ সালে আইপিএলের প্রথম আসরে মুম্বাই ইন্ডিয়ান্স ও কিংস ইলিভেন পাঞ্জাবের ম্যাচের পরে। শচিন টেন্ডুলকারের অনুপস্থিতিতে সেদিন মুম্বাই নেতৃত্বে ছিলেন হরভজন। আর প্রতিপক্ষ হিসেবে পাঞ্জাবের জার্সিতে খেলেছিলেন শ্রীশান্থ।

মুম্বাইয়ের এক ব্যাটারকে আউট করে আগ্রাসী উদযাপন করেছিলেন ডানহাতি এই পেসার। তবে সেটি পছন্দ হয়নি হরভজনের। যে কারণে ম্যাচের পরে শ্রীশান্থকে থাপ্পর মেরে বসেছিলেন ডানহাতি এই অফ স্পিনার। এমন ঘটনার পর আইপিএলের বাকি অংশে নিষিদ্ধ ছিলেন হরভজন।

বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়াও (বিসিসিআই) তাকে পাঁচ ওয়ানডের জন্য নিষিদ্ধ করেছিল। তাতে খেলতে পারেননি বাংলাদেশে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজে। পাকিস্তানে অনুষ্ঠিত হওয়া এশিয়া কাপের প্রথম ম্যাচের পর মুক্ত হলেও তাকে বিবেচনা করেনি নির্বাচকরা।

সেই ঘটনায় অনুতপ্ত হয়ে গ্ল্যান্স লাইভ ফেস্ট অনুষ্ঠানে হরভজন বলেন, ‘যেটা ঘটেছিল তা ভুল ছিল, আমি ভুল করেছিলাম। কারণ নিজের জন‍্য আমি সতীর্থকে বিব্রতকর অবস্থায় ফেলেছিলাম। আমি নিজেও বিব্রত ছিলাম।’

‘যদি আমি কোনো ভুল সংশোধন করতে পারতাম, তাহলে সেটা হতো, শ্রীশান্তের সঙ্গে সেদিনের মাঠের ওই আচরণ। এমন কিছু কোনোভাবেই ঘটতে পারে না। যখন আমি এটা ভাবি, আমি অনুভব করি এর কোনো প্রয়োজন ছিল না।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

ভারতের বিপক্ষে ব্রাজিলের ২৬ সদস্যের দল ঘোষণা

ভারতের বিপক্ষে ব্রাজিলের ২৬ সদস্যের দল ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: ভারতের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচের জন্য ২৬ সদস্যের দল ঘোষণা করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ...

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ ২০২৭ বাছাইপর্বে সিরিয়ার কাছে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ...