| ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

‘টেন্ডুলকারের রেকর্ড ভাঙবে রুট’-টেইলর

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুন ০৫ ২২:৩০:৫৫
‘টেন্ডুলকারের রেকর্ড ভাঙবে রুট’-টেইলর

অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়কের বিশ্বাস, ইংলিশ এই ব্যাটিং জো রুট টেস্টের সর্বোচ্চ রান সংগ্রাহক শচিন টেন্ডুলকারকে ছাড়িয়ে যাবেন। নিউ জিল্যান্ডের বিপক্ষে লর্ডস টেস্টে ইংলিশদের ৫ উইকেটে জয়ের নায়ক রুট। নিজের ক্যারিয়ারে কোনো টেস্টের চতুর্থ ইনিংসে প্রথম সেঞ্চুরি করে দলকে জেতান তিনি। ২৭৭ রান তাড়ায় খেলেন ১৭০ বল স্থায়ী ১১৫ রানের অপরাজিত ইনিংস।

এই ইনিংসের পথে টেস্টে ইংল্যান্ডের দ্বিতীয় ও সব দল মিলিয়ে চতুর্দশ ব্যাটসম্যান হিসেবে ১০ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন রুট। তার মোট রান এখন ১০ হাজার ১৫। সাদা পোশাকের সংস্করণে ১৫ হাজার ৯২১ রান করে সবার ওপরে আছেন টেন্ডুলকার।

ভারতের কিংবদন্তি ব্যাটসম্যানের থেকে এখনও প্রায় ৬ হাজার রান দূরে রুট। ৩১ বছর বয়সী এই ব্যাটসম্যানের জন্য টেন্ডুলকারের রেকর্ড ভাঙা সম্ভব, স্কাই স্পোর্টসে বলেন টেইলর।

সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক মার্ক টেইলর “এখনও অন্তত পাঁচ বছর খেলতে পারে রুট। তাই আমার মনে হয়, টেন্ডুলকারের রেকর্ড ভাঙা তার পক্ষে সম্ভব।”

“গত ১৮ মাস, দুই বছর ধরে রুটকে ভালো খেলতে দেখছি আমি। সে তার ক্যারিয়ারের সেরা সময়ে আছে। তাই সে ১৫ হাজার রান করতে পারে, যদি সুস্থ থাকে।”

ইংল্যান্ডের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক রুট এক পঞ্জিকাবর্ষে দলটির হয়ে সবচেয়ে বেশি রান করার রেকর্ড গড়েন। গত বছর ১ হাজার ৭০৮ রান করে তিনি ছিলেন এক বছরে টেস্ট ইতিহাসের তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। নিউ জিল্যান্ডের বিপক্ষে লর্ডস টেস্টে ইংলিশদের ৫ উইকেটে জয়ের নায়ক রুট। নিজের ক্যারিয়ারে কোনো টেস্টের চতুর্থ ইনিংসে প্রথম সেঞ্চুরি করে দলকে জেতান তিনি। ২৭৭ রান তাড়ায় খেলেন ১৭০ বল স্থায়ী ১১৫ রানের অপরাজিত ইনিংস।

এই ইনিংসের পথে টেস্টে ইংল্যান্ডের দ্বিতীয় ও সব দল মিলিয়ে চতুর্দশ ব্যাটসম্যান হিসেবে ১০ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন রুট। তার মোট রান এখন ১০ হাজার ১৫। সাদা পোশাকের সংস্করণে ১৫ হাজার ৯২১ রান করে সবার ওপরে আছেন টেন্ডুলকার।

ভারতের কিংবদন্তি ব্যাটসম্যানের থেকে এখনও প্রায় ৬ হাজার রান দূরে রুট। ৩১ বছর বয়সী এই ব্যাটসম্যানের জন্য টেন্ডুলকারের রেকর্ড ভাঙা সম্ভব, স্কাই স্পোর্টসে বলেন টেইলর।

সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক মার্ক টেইলর “এখনও অন্তত পাঁচ বছর খেলতে পারে রুট। তাই আমার মনে হয়, টেন্ডুলকারের রেকর্ড ভাঙা তার পক্ষে সম্ভব।”

“গত ১৮ মাস, দুই বছর ধরে রুটকে ভালো খেলতে দেখছি আমি। সে তার ক্যারিয়ারের সেরা সময়ে আছে। তাই সে ১৫ হাজার রান করতে পারে, যদি সুস্থ থাকে।”

ইংল্যান্ডের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক রুট এক পঞ্জিকাবর্ষে দলটির হয়ে সবচেয়ে বেশি রান করার রেকর্ড গড়েন। গত বছর ১ হাজার ৭০৮ রান করে তিনি ছিলেন এক বছরে টেস্ট ইতিহাসের তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বিগ ব্যাশে দল পাচ্ছেন মুস্তাফিজ, খেলবেন যে দলে

বিগ ব্যাশে দল পাচ্ছেন মুস্তাফিজ, খেলবেন যে দলে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানকে ঘিরে অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নতুন খবর সামনে এসেছে। ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

ব্যালন ডি’অর ২০২৬: কে কোন পুরস্কার জিতলেন

ব্যালন ডি’অর ২০২৬: কে কোন পুরস্কার জিতলেন

নিজস্ব প্রতিবেদক: ২০২৬ সালের ব্যালন ডি’অর অনুষ্ঠানে পুরুষ ও নারী ফুটবলের তারকাদের পাশাপাশি বিভিন্ন বিভাগে ...

ইয়ামাল, এমবাপে নাকি কেইন, ব্যালন ডি’অর জিতবেন কে

ইয়ামাল, এমবাপে নাকি কেইন, ব্যালন ডি’অর জিতবেন কে

নিজস্ব প্রতিবেদক: ফুটবল বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অর কার হাতে উঠবে, তা নিয়ে ...