| ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩

এবারের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের ভ্যেনুর নাম ঘোষণা

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুন ০৪ ১২:২৪:৩৭
এবারের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের ভ্যেনুর নাম ঘোষণা

এখন পর্যন্ত দ্বিতীয় টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল আয়োজনের কথা চলছে লর্ডসে। এমনটাই জানিয়েছেন ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সভাপতি গ্রেগ বার্কলে। যদিও টেস্ট চ্যাম্পিয়নশিপের এই বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি।

এ প্রসঙ্গে বিবিসির টেস্ট ম্যাচ স্পেশালে বলেছেন, 'আমি মনে করি এটা লর্ডসের জন্য নির্ধারিত। এটাই সবসময় উদ্দেশ্য ছিল। জুন মাস চলছে, টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল কোথায় হবে এটা এই মাসের মধ্যেই আমাদের নিশ্চিত হতে হবে।'

করোনা পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে। বেশিরভাগ দেশই এখন জৈব সুরক্ষা বলয় ছাড়াই আয়োজন করছে সিরিজ। ফলে এভাবেই টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল আয়োজন করতে চায় আইসিসি।

বার্কলে বলেছেন, 'এখন কোভিডের কোনো বিধি নিষেধ নেই ফলে এভাবেই আমাদের ব্যবস্থাপনা তৈরি করতে হবে এবং আমার মনে হয় লর্ডসে এটা আয়োজন করা সম্ভব হবে এটাই আমাদের উদ্দেশ্য।'

গত বছরও টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের ভেন্যু হিসেবে আলোচনায় ছিল লর্ডস। যদিও অনেক চিন্তা ভাবনা করেই ফাইনাল আয়োজন করা হয়েছিল সাউদাম্পটনে। মূলত করোনা পরিস্থিতির কারণেই সেবার ফাইনাল আয়োজন থেকে বঞ্চিত হয়েছিল লর্ডস।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

ভারতের বিপক্ষে ব্রাজিলের ২৬ সদস্যের দল ঘোষণা

ভারতের বিপক্ষে ব্রাজিলের ২৬ সদস্যের দল ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: ভারতের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচের জন্য ২৬ সদস্যের দল ঘোষণা করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ...

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ ২০২৭ বাছাইপর্বে সিরিয়ার কাছে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ...