| ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩

অবশেষে শ্রীলঙ্কার ডাগ-আউটে ফিরছেন মালিঙ্গা

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুন ০৩ ১৫:০৯:৪৩
অবশেষে শ্রীলঙ্কার ডাগ-আউটে ফিরছেন মালিঙ্গা

এবারই প্রথমবার মালিঙ্গা এ দায়িত্ব পালন করছেন না। এর আগে গত ফেব্রুয়ারিতে শ্রীলঙ্কা দলের অস্ট্রেলিয়া সফরে একই দায়িত্ব পালন করেছিলেন কিংবদন্তি এই পেসার। যদিও সেই সিরিজ ভালো যায়নি শ্রীলঙ্কার।

পাঁচ ম্যাচের সিরিজটি শ্রীলঙ্কা হারে ৪-১ ব্যবধানে। তাতে অবশ্য মালিঙ্গার প্রতি একটুও আশা হারায়নি এসএলসি। এবার তাই পুনরায় মালিঙ্গার দ্বারস্থ হয়েছে তারা।

এক বিবৃতিতে এসএলসি বলেছে, ''শ্রীলঙ্কা ক্রিকেট বিশ্বাস করে, মালিঙ্গার দারুণ সব অভিজ্ঞতা এবং ডেথ বোলিং পারদর্শিতা, বিশেষ করে টি-টোয়েন্টি ক্রিকেটে- এটা দলকে আসন্ন সিরিজে দারুণভাবে উপকৃত করবে।'

অস্ট্রেলিয়া দলের শ্রীলঙ্কা সফরে ৩৮ বছর বয়সী মালিঙ্গা নিজ দেশের বোলারদের অন ফিল্ড স্ট্র্যাটেজিক প্ল্যান বাস্তবায়নে গুরুত্বপূর্ণ নির্দেশনা দেবেন।

জাতীয় দলে কাজ করা ছাড়াও খেলোয়াড়ি জীবন শেষে আইপিএলের দল রাজস্থান রয়্যালসের বোলিং মেন্টর হিসেবে কাজ করেছেন মালিঙ্গা। এখনও সেই ভূমিকায় আছেন তিনি। এছাড়া খেলোয়াড়ি জীবনের মাঝেও একবার মুম্বাই ইন্ডিয়ান্সের বোলিং পরামর্শক হিসেবে ছিলেন তিনি।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

ভারতের বিপক্ষে ব্রাজিলের ২৬ সদস্যের দল ঘোষণা

ভারতের বিপক্ষে ব্রাজিলের ২৬ সদস্যের দল ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: ভারতের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচের জন্য ২৬ সদস্যের দল ঘোষণা করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ...

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ ২০২৭ বাছাইপর্বে সিরিয়ার কাছে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ...