হঠাৎ ভাইরাল পুজারা
আসলে জাতীয় দলের হয়ে প্রতিপক্ষ হলেও ‘সতীর্থ’ তাঁরা। ‘সতীর্থ’ কাউন্টিতে। দু’জনেই খেলেন সাসেক্সের হয়ে। কাউন্টি দলের সেই বন্ধুকেই জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন পুজারা।
আজ ১ জুন ছিল রিজওয়ানের জন্মদিন। তাঁর সঙ্গে নিজের একটি ছবি টুইট করে পুজারা লেখেন, ‘শুভ জন্মদিন রিজওয়ান। আগামী বছর খুব সুন্দর হোক।’
ভারতের টেস্ট দল থেকে বাদ পড়ার পরে কাউন্টি খেলা শুরু করেছেন পুজারা। সেখানে ভাল ছন্দে রয়েছেন তিনি। চার ম্যাচে ৫৮২ রান করেছেন। তার মধ্যে দু’টি শতরান ও একটি দ্বিশতরান রয়েছে। কাউন্টিতে ভাল খেলায় ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের টেস্ট ম্যাচের দলে ফের জায়গা হয়েছে তাঁর।
সাসেক্সের হয়ে মিডল অর্ডারে পুজারার সঙ্গে জুটি বেঁধেছেন রিজওয়ান। রান করেছেন। অল্প কয়েক দিনেই বন্ধুত্ব হয়ে গিয়েছে। পুজারার সঙ্গে খেলতে পেরে উচ্ছ্বসিত তিনি। কয়েক দিন আগে রিজওয়ান বলেন, ‘‘পুজারা খুব ভাল মানুষ। ওর কাছে অনেক কিছু শেখার আছে। যে একাগ্রতা নিয়ে পুজারা খেলে সে ভাবে ব্যাট করতে খুব কম ব্যাটারকে দেখেছি।’’
ভারত-পাকিস্তানের ক্রিকেটারদের মধ্যে সৌজন্য বিনিময়ের এই ছবি আগেও দেখা গিয়েছে। গত টি২০ বিশ্বকাপে পাকিস্তানের কাছে লজ্জার হারের পরে কোহলী প্রকাশ্যে প্রশংসা করেছিলেন বাবরদের। বলেছিলেন, যোগ্য দল হিসাবে পাকিস্তান জিতেছে। আবার আইপিএলে কোহলীর খারাপ ফর্ম চলাকালীন রিজওয়ান জানিয়েছিলেন, তাঁরা প্রার্থনা করেন যাতে কোহলী নিজের ফর্মে ফেরেন। সেই সৌজন্য আরও এক বার দেখালেন পুজারা।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- আজই পে-স্কেলের গেজেট, যা জানা গেল
- সরকারি চাকরিজীবীদের বাড়িভাড়া ভাতা বাড়ছে, গ্রেডভেদে নতুন হার
- নতুন পে স্কেলের প্রজ্ঞাপন নিয়ে বড় আপডেট
- নবম পে-স্কেল: নতুন বেতন নির্ধারণ হবে আইবাসে
- নবম পে-স্কেলে ২০ গ্রেডের বেতন কত, এক নজরে দেখুন
- পে-স্কেলের গেজেট নিয়ে বড় আপডেট, ভেটিং চলছে
- পে-স্কেল বাস্তবায়নে ৭ এসআরও, কোন চাকরিজীবী কোথায়
- আজকের স্বর্ণের বাজারদর: ১১ সেপ্টেম্বর ২০২৬
- এসএসসির পুনর্নিরীক্ষণের ফল আজ, ফল জানুন একক্লিকে
- নতুন পে স্কেলের প্রজ্ঞাপন কখন, যা জানা গেল
- ভারতের বিপক্ষে ব্রাজিলের ২৬ সদস্যের দল ঘোষণা
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- টানা ৫ দিন বৃষ্টির সম্ভাবনা, সাগরে লঘুচাপের আভাস
- ১০০% ভাতা দাবিতে জটিলতা, পে-স্কেলের গেজেট প্রকাশে বিলম্ব
- ১৫ ব্যাংকের প্রভিশন ঘাটতি ২ লাখ ২৯ হাজার কোটি টাকা
