| ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩

টেস্ট ক্রিকেটে বাংলাদেশের সকল অধিনায়কের পরিসংখ্যান এগিয়ে আছেন যিনি

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুন ০১ ১১:৩৮:২৫
টেস্ট ক্রিকেটে বাংলাদেশের সকল অধিনায়কের পরিসংখ্যান এগিয়ে আছেন যিনি

নিষেধাজ্ঞার কারণে ২০১৯ সালে বাংলাদেশ টেস্ট দলের অধিনায়কের দায়িত্ব পান মমিনুল হক। কিন্তু সম্প্রতি ব্যাটিং পারফরমেন্সের কারণে টেস্ট অধিনায়ক থেকে নিজেই নাম সরিয়ে নিয়েছেন মমিনুল।

তাই তৃতীয় মেয়াদে আবারো বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক হচ্ছেন সাকিব আল হাসান। ২০০৯ সালে মাশরাফি বিন মুর্তজার ইনজুরির কারণে বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক হন সাকিব আল হাসান। কিন্তু এরপর সাকিব আল হাসানের কাছ থেকে বাংলাদেশ টেস্ট দলের অধিনায়কের দায়িত্ব পান মুশফিকুর রহিম।

এরপর আবারো সাকিব আল হাসানের হাতে দায়িত্ব তুলে দেয় বিসিবি। এখন পর্যন্ত বাংলাদেশে টেস্ট দলে সর্ব মোট ১০ জন অধিনায়কের দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশ টেস্ট দলের সর্বপ্রথম অধিনায়ক নাঈমুর রহমান দুর্জয়। ২০০০-২০০১ সাল পর্যন্ত বাংলাদেশে জাতীয় দলে ৭ টেস্ট ম্যাচের অধিনায়ক দায়িত্ব পালন করেন তিনি।

একটি ম্যাচে ড্র ছাড়া বাকি ছয়টি ম্যাচেই তার অধীনে হেরেছে বাংলাদেশ। ২০০১-২০০৪ বাংলাদেশ টেস্ট দলের অধিনায়কের দায়িত্ব পালন করেছেন খালেদ মাসুদ পাইলট। তার অধীনে ১২ টি টেস্ট ম্যাচের মধ্যে বারোটি হেরেছে বাংলাদেশ। যদিও ২০০৩ সালে নয়টি টেস্ট ম্যাচের অধিনায়কের দায়িত্ব পালন করেছেন খালেদ মাহমুদ সুজন।

তবে বাংলাদেশকে একটি ম্যাচও সাফল্য এনে দিতে পারেননি তিনি। বাংলাদেশে সর্বপ্রথম টেস্ট ম্যাচে জয়লাভ করে হাবিবুল বাশার সুমনের অধীনে। তার অধীনে ২৮ টেস্ট ম্যাচের মধ্যে একটি জয়ের বিপরীতে বাংলাদেশের হার তেরোটি ম্যাচে। এছাড়াও ড্র হয়েছে চারটি ম্যাচে।

ব্যাটসম্যান মোহাম্মদ আশরাফুল বাংলাদেশকে সাফল্য এনে দিলেও টেস্ট অধিনায়ক হিসেবে তিনি সফল ছিলেন না। তার অধীনে ১৩ টেস্টের ১২টিতেই হেরেছে বাংলাদেশ। একটি টেস্ট ড্র হয়েছিল।

ওয়ানডেতে বাংলাদেশের সফলতম অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার টেস্ট অধিনায়কত্বের ভাগ্য ভালো না। দলনেতা হিসেবে ওয়েস্ট ইন্ডিজ সফরে প্রথম টেস্টের শেষ দিনে চোট পান। এটি তাকে ৬ মাসের জন্য মাঠের বাইরে ঠেলে দেয়। তার ডেপুটি সাকিব আল হাসানের অধীনে ম্যাচটি জেতে বাংলাদেশ।

এরপরের টেস্ট থেকেই পূর্ণাঙ্গ অধিনায়ক হিসেবে যাত্রা শুরু হয় সাকিবের। অধিনায়ক হিসেবে প্রথম টেস্টই জেতেন বিশ্বসেরা অল রাউন্ডার। আর ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করে দেশের বাইরে প্রথম টেস্ট সিরিজ জেতে বাংলাদেশ। এরপর দ্বিতীয় মেয়াদে অধিনায়কের দায়িত্ব পান তিনি। তার অধীনে ১৪ ম্যাচের মধ্যে তিন ম্যাচে জয়লাভ করে টাইগাররা।

তবে বাংলাদেশ টেস্ট দলের সবচেয়ে বেশি ম্যাচের অধিনায়ক দায়িত্ব পালন করেছেন মুশফিকুর রহিম। সর্বোচ্চ ৩৪ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশকে। ক্রিকেটের এই ফরম্যাটে দেশের সেরা অধিনায়ক তিনিই। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও শ্রীলঙ্কার মত বড় দলকে তার অধীনেই প্রথমবার হারিয়েছে বাংলাদেশ। ৭ জয়ের পাশাপাশি ড্র ৯টি। বাকি ১৮টি ম্যাচে হেরেছে বাংলাদেশ।

মুশফিকের ইনজুরির কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে অধিনায়কত্ব করেছিলেন ডেপুটি তামিম ইকবাল। ম্যাচটি হেরেছিল বাংলাদেশ। ২০১৮-২০১৯ সালের মধ্যে ছয় ম্যাচে অধিনায়কের দায়িত্ব পালন করেছেন মাহমুদুল্লাহ রিয়াদ। তার অধীনে একটি ম্যাচে জয়লাভ করেছে বাংলাদেশ। ড্র হয়েছে একটি এবং হেরেছে ৪টি।

সর্বশেষে বাংলাদেশ টেস্ট দলের অধিনায়কের দায়িত্ব পালন করেছেন মমিনুল হক। মোট ১৭ ম্যাচে অধিনায়কের দায়িত্ব পালন করেছেন তিনি। এর মধ্যে নিউজিল্যান্ডের বিপক্ষে জয়লাভ সহ তার অধীনে মোট তিনটি টেস্ট ম্যাচ জয় লাভ করেছে বাংলাদেশ। ড্র হয়েছে দুইটি এবং হেরেছে ১৩টি ম্যাচে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

ভারতের বিপক্ষে ব্রাজিলের ২৬ সদস্যের দল ঘোষণা

ভারতের বিপক্ষে ব্রাজিলের ২৬ সদস্যের দল ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: ভারতের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচের জন্য ২৬ সদস্যের দল ঘোষণা করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ...

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ ২০২৭ বাছাইপর্বে সিরিয়ার কাছে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ...