| ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩

অস্ট্রেলিয়া দলে যে হার্ড-হিটারকে সুযোগ দিতে চান ফিঞ্চ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ মে ৩০ ১১:৪৭:৩৭
অস্ট্রেলিয়া দলে যে হার্ড-হিটারকে সুযোগ দিতে চান ফিঞ্চ

আগেই ১৫ তম আইপিএল মেগা নিলামে ঝড় তুলেছিলেন ডেভিড। উক্ত নিলাম থেকে ৮.২৫ কোটি রুপিতে তাকে দলে ভেড়ায় মুম্বাই ইন্ডিয়ান্স। যদিও তার ভিত্তিমূল্য ছিল মাত্র ৪০ লাখ। নিলামে মারকুটে এই ব্যাটারকে নিয়ে কাড়াকাড়ি লেগে গিয়েছিল কলকাতা নাইট রাইডার্স ও রাজস্থান রয়্যালসের মধ্যে।

যদিও শেষ মুহূর্তে তাকে চড়া মুল্য দিয়ে দলে ভিড়িয়ে চমক দেখায় মুম্বাই। মুম্বাইয়ের হয়ে আসরের শেষভাগে অসাধারণ ব্যাটিং করেছিলেন তিনি। ৯ ইনিংসে ৩১.১৭ গড়ে ১৮৭ রান আসে তার ব্যাটে। স্ট্রাইক রেট ছিল ২১০ এর বেশি।

এমন পারফরম্যান্স নজর এড়ায়নি ফিঞ্চের, 'হ্যাঁ, আমিও তাই মনে করি (অস্ট্রেলিয়া দলে সুযোগ পাওয়ার ব্যাপারে)। সে লম্বা সময় ধরে দারুণ ফর্মে আছে। আইপিএলের শেষভাগে সে অসাধারণ পারফর্ম করেছে।'

'সে খুবই বিধ্বংসী ক্রিকেটার। সে খুব দারুণ দক্ষতায় বল হাঁকাতে পারে। অনেকবারই সে এমনটা করেছে। সে ধারাবাহিকভাবে রান করেছে। এই ব্যাপারে আমরা অবশ্যই নজর রাখব।'

বিশ্বের বিভিন্ন টি-টোয়েন্টি লিগে বড় বড় ছক্কা হাঁকানো এবং দ্রুত গতিতে রান করার দক্ষতায় ভর করে বেশ নাম কামিয়েছেন ডেভিড। সিঙ্গাপুরের হয়ে নিজের আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু করলেও লম্বা সময় অস্ট্রেলিয়ায় থাকায় সেই অজিদের হয়েও খেলার যোগ্যতা রয়েছে ডেভিডের। ৯৯ টি-টোয়েন্টি ম্যাচে ৩৪.৫৫ গড়ে ও ১৬৫ ছুঁই ছুঁই স্ট্রাইক রেটে ডেভিডের নামের পাশে রয়েছে ২ হাজার ২৪৬ রান।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

ভারতের বিপক্ষে ব্রাজিলের ২৬ সদস্যের দল ঘোষণা

ভারতের বিপক্ষে ব্রাজিলের ২৬ সদস্যের দল ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: ভারতের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচের জন্য ২৬ সদস্যের দল ঘোষণা করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ...

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ ২০২৭ বাছাইপর্বে সিরিয়ার কাছে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ...