| ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

আইপিএল চ্যাম্পিয়ন ও রানারআপ দল যে সকল পুরস্কার পাবে

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ মে ২৯ ২০:৪৯:৫১
আইপিএল চ্যাম্পিয়ন ও রানারআপ দল যে সকল পুরস্কার পাবে

তবে এবারের আইপিএলের পুরস্কার মূল্যে বিশেষ হেরফের করেনি ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। সামান্য কিছু রদবদল করা হয়েছে দলগত পুরস্কারের ক্ষেত্রে। ব্যক্তিগত পুরস্কারের ক্ষেত্রেও চিত্রটা আগের মতোই রয়েছে।

গতবছরের মতো এবারও আইপিএলের চ্যাম্পিয়ন দল ট্রফি ছাড়াও পাবে ২০ কোটি রুপি নগদ পুরস্কার। রানারআপ দল পাবে ১৩ কোটি রুপি। গতবারের তুলনায় এবার রানারআপ দলের পুরস্কার মূল্যের পরিমাণ ৫০ লক্ষ রুপি বাড়ানো হয়েছে। আইপিএল ২০২১-এ রানারআপ দলকে দেওয়া হয়েছিল ১২ কোটি ৫০ লক্ষ রুপি।

গতবছর তৃতীয় ও চতুর্থ স্থান অধিকারী দল সমান পুরস্কারমূল্য পেয়েছিল। গত আসরে দু’দলকে দেওয়া হয়েছিল ৮ কোটি ৭৫ লাখ রুপি করে। এবার যদিও সেই পরিমাণ কমানো হয়েছে। এবার তৃতীয় স্থান অধিকারী, অর্থাৎ দ্বিতীয় কোয়ালিফায়ারে পরাজিত দল পাচ্ছে ৭ কোটি রুপি এবং চতুর্থ স্থান অধিকারী, অর্থাৎ এলিমিনেটরে পরাজিত দল পাচ্ছে ৬ কোটি ৫০ লক্ষ রুপি।

আইপিএল ২০২২-এর দলগত পুরস্কার

চ্যাম্পিয়ন দল: ২০কোটি রুপি

রানারআপ দল: ১৩ কোটি রুপি

তৃতীয় স্থান: ৭ কোটি রুপি

চতুর্থ স্থান: ৬.৫ কোটি রুপি

আইপিএল ২০২২-এর ব্যাক্তিগত পুরস্কার

অরেঞ্জ ক্যাপ (সর্বোচ্চ রান) : ১৫ লক্ষ রুপি

পার্পল ক্যাপ (সর্বোচ্চ উইকেট): ১৫ লক্ষ রুপি

ইমার্জিং প্লেয়ার: ২০ লক্ষ রুপি

মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার: ১২ লক্ষ রুপি

ম্য়াক্সিমাম সিক্সেস: ১২ লক্ষ রুপি

গেম চেঞ্জার: ১২ লক্ষ রুপি

সুপার স্ট্রাইকার: ১৫ লক্ষ রুপি

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বিগ ব্যাশে দল পাচ্ছেন মুস্তাফিজ, খেলবেন যে দলে

বিগ ব্যাশে দল পাচ্ছেন মুস্তাফিজ, খেলবেন যে দলে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানকে ঘিরে অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নতুন খবর সামনে এসেছে। ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

ব্যালন ডি’অর ২০২৬: কে কোন পুরস্কার জিতলেন

ব্যালন ডি’অর ২০২৬: কে কোন পুরস্কার জিতলেন

নিজস্ব প্রতিবেদক: ২০২৬ সালের ব্যালন ডি’অর অনুষ্ঠানে পুরুষ ও নারী ফুটবলের তারকাদের পাশাপাশি বিভিন্ন বিভাগে ...

ইয়ামাল, এমবাপে নাকি কেইন, ব্যালন ডি’অর জিতবেন কে

ইয়ামাল, এমবাপে নাকি কেইন, ব্যালন ডি’অর জিতবেন কে

নিজস্ব প্রতিবেদক: ফুটবল বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অর কার হাতে উঠবে, তা নিয়ে ...