| ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩

ঘরের মাঠে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত-অস্ট্রেলিয়া-পাকিস্তান

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ মে ২৫ ২২:৩৮:৫৫
ঘরের মাঠে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত-অস্ট্রেলিয়া-পাকিস্তান

এ প্রসঙ্গে আইসিসি জানিয়েছে, ২০২২-২৫ সাইকেলে প্রতিটি দলই আটটি ওয়ানডে সিরিজ খেলবে এবং প্রতি সিরিজেই থাকবে তিনটি করে ম্যাচ। সিরিজের চারটি ম্যাচ দেশের মাটিতে ও চারটি ম্যাচ বিদেশের মাটিতে অনুষ্ঠিত হবে। এ প্রতিযোগিতা শেষে শীর্ষ পাঁচ দল ও বিশ্বকাপের আয়োজক দল সরাসরি ওয়ানডে বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। বাকি দলগুলোকে কোয়ালিফায়ার খেলে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করতে হবে।

হোম সিরিজে নিগার সুলতানা জ্যোতির দল খেলবে ভারত, অস্ট্রেলিয়া, পাকিস্তান ও আয়ারল্যান্ডের বিপক্ষে। আর দেশের বাইরে নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা, শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলবে বাংলাদেশের মেয়েরা।

বিসিবি সূত্রে খবর, সেপ্টেম্বরে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ সফর। দুই দল খেলবে তিনটি করে ওয়ানডে, টি-টুয়েন্টি। নভেম্বরের শেষ সপ্তাহে নিউজিল্যান্ড যাবে বাংলাদেশ। সফরে রয়েছে তিনটি করে ওয়ানডে ও টি-টুয়েন্টি। ২০২৩ সালের জানুয়ারিতে আছে শ্রীলঙ্কা সফর। সেখানেও তিনটি করে ওয়ানডে, টি-টুয়েন্টি।

২০২৪ সালের মার্চে ভারত নারী দল বাংলাদেশ সফর করবে। ওই বছরই আসবে অস্ট্রেলিয়াও।

উইমেন’স চ্যাম্পিয়নশিপের তৃতীয় আসর এটি। প্রথম দুই আসরে দল ছিল ৮টি করে। ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে ৯ ও ১০ নম্বরে থাকায় বাংলাদেশ ও আয়ারল্যান্ড সুযোগ পাওয়ায় এবারের আসর ১০ দলের।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

ভারতের বিপক্ষে ব্রাজিলের ২৬ সদস্যের দল ঘোষণা

ভারতের বিপক্ষে ব্রাজিলের ২৬ সদস্যের দল ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: ভারতের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচের জন্য ২৬ সদস্যের দল ঘোষণা করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ...

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ ২০২৭ বাছাইপর্বে সিরিয়ার কাছে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ...