হঠাৎ আইপিএলের প্লে-অফের ম্যাচ নিয়ে দারুন দুখবর দিল সৌরভ
দুপুরে বৃষ্টি পড়ায় অনেকের আশঙ্কা ম্যাচের সময় এমন হলে কী হবে? ভারতীয় বোর্ডের প্রধান সৌরভ গঙ্গোপাধ্যায় যদিও খুব চিন্তিত নন। ম্যাচ না হওয়ার কোনও কারণ দেখছেন না তিনি।
ম্যাচের সময় বৃষ্টি হলে কী হবে সেই নিয়ে সৌরভকে জিজ্ঞেস করায় হাসতে হাসতে তিনি বললেন, “বৃষ্টি থামলেই খেলা শুরু করে দেওয়া যাবে। ভাল ত্রিপল দিয়ে মাঠ ঢাকা আছে। কোনও চিন্তা নেই।” এর আগে ২০১৬ সালে ইডেনে ভারত-পাকিস্তান ম্যাচের সময় দেখা গিয়েছিল বৃষ্টি থামার সঙ্গে সঙ্গেই খেলা শুরু করে দেওয়া গিয়েছে। সেই কথাই শনিবার মনে করিয়ে দিয়েছিলেন সিএবি প্রধান অভিষেক ডালমিয়া। তিনিও বলেছিলেন, “নতুন ত্রিপল কেনা হয়েছে। কোনও ফুটো নেই। বৃষ্টি থামলেই খেলা শুরু করে দেওয়া যাবে।”
মঙ্গলবারের ম্যাচ যে জিতবে আইপিএলের ফাইনালে পৌঁছে যাবে সেই দল। গুজরাত এবং রাজস্থানের সেই লড়াই দেখার জন্য ইডেন যে ভরে যাবে তার আন্দাজ পাওয়া গিয়েছে টিকিটের চাহিদা দেখে। কিন্তু বৃষ্টির জন্য খেলা না হওয়ার আশঙ্কা রয়েছে দর্শকের মনে। সেই আশঙ্কা যদিও উড়িয়ে দিচ্ছেন সৌরভ।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- আজই পে-স্কেলের গেজেট, যা জানা গেল
- সরকারি চাকরিজীবীদের বাড়িভাড়া ভাতা বাড়ছে, গ্রেডভেদে নতুন হার
- নতুন পে স্কেলের প্রজ্ঞাপন নিয়ে বড় আপডেট
- পে-স্কেলের গেজেট নিয়ে বড় আপডেট, ভেটিং চলছে
- নবম পে-স্কেলে ২০ গ্রেডের বেতন কত, এক নজরে দেখুন
- হাটহাজারীতে অনুশীলনে নিহত দুই সেনার পরিচয় মিলেছে
- আজকের সকল দেশের টাকার রেট: ১০ সেপ্টেম্বর ২০২৬
- পে-স্কেলের প্রজ্ঞাপন আইন মন্ত্রণালয়ে, কে কত টাকা পাবেন
- এসএসসির পুনর্নিরীক্ষণের ফল আজ, ফল জানুন একক্লিকে
- কলকাতায় আওয়ামী লীগের গোপন বৈঠক, নেতৃত্ব নিয়ে বাড়ছে বিরোধ
- দ্রুতই পে-স্কেলের গেজেট, প্রজ্ঞাপন এখন আইন মন্ত্রণালয়ে
- শাওমির নতুন তিন স্মার্টফোন বাজারে, দাম ও ফিচার
- আজকের স্বর্ণের বাজারদর: ১০ সেপ্টেম্বর ২০২৬
- ভারতের বিপক্ষে ব্রাজিলের ২৬ সদস্যের দল ঘোষণা
- বিয়ে-তালাক নিয়ে আসছে নতুন আইন
