মুশফিককে নিয়ে আবারো স্ট্যাটাস দিলেন স্ত্রী মন্ডি
মুশফিকের সেঞ্চুরির আগে বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে টেস্টে ৫ হাজার রান করার গৌরবও অর্জন করেন তিনি।রান খরায় ভুগতে থাকা মুশফিকের এমন অর্জনে ঝাঁঝালো স্ট্যাটাস দিয়েছিলেন তার স্ত্রী জান্নাতুল কেফায়েত মন্ডি।
তার সে স্ট্যাটাসে সমালোচনার তুমুল ঝড় উঠে দেশের ক্রিকেটাঙ্গনে। এরপর গতকাল সোমবার দ্বিতীয় টেস্ট শুরু হল ঢাকায়। এই টেস্টের প্রথম ইনিংসে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ দল।
দলের বেহাল দশায় হাল ধরেন লিটন দাস ও মুশফিকুর রহিম। দলকে টেনে তোলেন নিরাপদ জায়গায়। সেই সঙ্গে দুইজনই তুলে নেন সেঞ্চুরি। লিটনের তৃতীয় সেঞ্চুরি হলেও মুশফিকের এটি নবম টেস্ট সেঞ্চুরি। সেই সঙ্গে টেস্ট ক্যারিয়ারে প্রথমবারের মতো ব্যাক টু ব্যাক সেঞ্চুরি হাঁকানোর কৃতিত্ব অর্জন করেন মুশফিক।
এদিকে মুশফিকের এই সেঞ্চুরির পরও স্ট্যাটাস দিয়েছেন তার স্ত্রী। জান্নাতুল কেফায়েত মন্ডি সোমবার তার ইনস্টাগ্রাম আইডিতে মুশফিকের একটি ছবি শেয়ার দিয়ে লেখেন, “আলহামদুলিল্লাহ্ ব্যাক টু ব্যাক সেঞ্চুরি।”
এর আগে চট্টগ্রাম টেস্টে সেঞ্চুরির পর মন্ডি লিখেছেন, “আমরা হাসিমুখেই বিদায় নেব ইনশাআল্লাহ। তবে আপনাদের রিপ্লেসমেন্ট আছে তো? সেদিকেও একটু নজর দিলে বাংলাদেশের ক্রিকেটের উন্নয়ন হতো।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- আজই পে-স্কেলের গেজেট, যা জানা গেল
- সরকারি চাকরিজীবীদের বাড়িভাড়া ভাতা বাড়ছে, গ্রেডভেদে নতুন হার
- নতুন পে স্কেলের প্রজ্ঞাপন নিয়ে বড় আপডেট
- পে-স্কেলের গেজেট নিয়ে বড় আপডেট, ভেটিং চলছে
- নবম পে-স্কেলে ২০ গ্রেডের বেতন কত, এক নজরে দেখুন
- হাটহাজারীতে অনুশীলনে নিহত দুই সেনার পরিচয় মিলেছে
- আজকের সকল দেশের টাকার রেট: ১০ সেপ্টেম্বর ২০২৬
- পে-স্কেলের প্রজ্ঞাপন আইন মন্ত্রণালয়ে, কে কত টাকা পাবেন
- এসএসসির পুনর্নিরীক্ষণের ফল আজ, ফল জানুন একক্লিকে
- কলকাতায় আওয়ামী লীগের গোপন বৈঠক, নেতৃত্ব নিয়ে বাড়ছে বিরোধ
- দ্রুতই পে-স্কেলের গেজেট, প্রজ্ঞাপন এখন আইন মন্ত্রণালয়ে
- শাওমির নতুন তিন স্মার্টফোন বাজারে, দাম ও ফিচার
- আজকের স্বর্ণের বাজারদর: ১০ সেপ্টেম্বর ২০২৬
- ভারতের বিপক্ষে ব্রাজিলের ২৬ সদস্যের দল ঘোষণা
- বিয়ে-তালাক নিয়ে আসছে নতুন আইন
