| ঢাকা, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

২৪ রানে ৫ উইকেট, প্রধানমন্ত্রীকে উত্তর দিতে সাহস পেলেন না পাপন

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ মে ২৩ ২৩:০৪:৫২
২৪ রানে ৫ উইকেট, প্রধানমন্ত্রীকে উত্তর দিতে সাহস পেলেন না পাপন

লন্নকান তারকা কাসুন রাজিথা ও আসিথা ফার্নান্দোর শুরুর তোপে দিনের পৌনে এক ঘণ্টার মধ্যেই প্রথম পাঁচ ব্যাটারকে হারিয়ে ফেলে বাংলাদেশ। একে একে সাজঘরে ফিরে যান মাহমুদুল হাসান জয় (০), তামিম ইকবাল (০), মুমিনুল হক (৯), নাজমুল হোসেন শান্ত (৮) ও সাকিব আল হাসান (০)।

মাঠে যখন এমন করুণ অবস্থা বাংলাদেশ দলের, তখন আইসিসি চেয়ারম্যান গ্রেগ বার্ক্লেকে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। যে কারণে সামনে থেকে এমন ভয়াবহ বিপর্যয় দেখতে হয়নি বিসিবি সভাপতিকে।

যদি এটি দেখতে হতো, তাহলে হার্ট অ্যাটাক করে ফেলতেন বলে জানালেন পাপন। দিনের খেলা শেষে আইসিসি চেয়ারম্যানকে নিয়ে করা সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘ওই সময় থাকলে হার্ট অ্যাটাক হয়ে যেতো (হাসি)। আল্লাহ্‌র রহমত আমি ছিলাম না। আমরা তখন প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলাম।’

সকালের ওই সময়টায় পাপনের কাছে খেলার ব্যাপারে জিজ্ঞেস করেছিলেন প্রধানমন্ত্রী। কিন্তু উত্তর দেওয়ার সাহস পাননি বিসিবি সভাপতি। এ কথা জানিয়ে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী আমাকে জিজ্ঞেস করেছিলেন, এই খেলার কী অবস্থা? আমি তখন বলেছি, আপা, সাহস নাই দেখার। আমি মাঠে না যাওয়া পর্যন্ত খুলছি না।’

তিনি আরও যোগ করেন, ‘তো মাঠে এসে এখানে ঢোকার সময় লিফটে উঠে দেখলাম এই অবস্থা। এটা তো বড় ধরনের একটা শক! তো যাই হোক, যেভাবে মুশফিক ও লিটন ব্যাট করছে এটি বিশেষ কৃতিত্বের দাবিদার। এটি অবিশ্বাস্য। আমি নিশ্চিত সবাই এ জুটিতে হাঁফ ছেড়ে বেঁচেছে। এমন চাপে ব্যাটিং করাটা সহজ ছিল না। ওরা অসাধারণ খেলেছে।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বিগ ব্যাশে দল পাচ্ছেন মুস্তাফিজ, খেলবেন যে দলে

বিগ ব্যাশে দল পাচ্ছেন মুস্তাফিজ, খেলবেন যে দলে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানকে ঘিরে অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নতুন খবর সামনে এসেছে। ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

ব্যালন ডি’অর ২০২৬: কে কোন পুরস্কার জিতলেন

ব্যালন ডি’অর ২০২৬: কে কোন পুরস্কার জিতলেন

নিজস্ব প্রতিবেদক: ২০২৬ সালের ব্যালন ডি’অর অনুষ্ঠানে পুরুষ ও নারী ফুটবলের তারকাদের পাশাপাশি বিভিন্ন বিভাগে ...

ইয়ামাল, এমবাপে নাকি কেইন, ব্যালন ডি’অর জিতবেন কে

ইয়ামাল, এমবাপে নাকি কেইন, ব্যালন ডি’অর জিতবেন কে

নিজস্ব প্রতিবেদক: ফুটবল বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অর কার হাতে উঠবে, তা নিয়ে ...