| ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩

মিরপুরে ভারতের রেকর্ড ভেঙ্গে বিশ্ব রেকর্ড গড়লেন লিটন-মুশফিক

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ মে ২৩ ২২:৪৭:৪২
মিরপুরে ভারতের রেকর্ড ভেঙ্গে বিশ্ব রেকর্ড গড়লেন লিটন-মুশফিক

৫ উইকেট পতনের পরে শ্রীলংকার বিপক্ষে ঢাকা টেস্টে ষষ্ঠ উইকেট জুটিতে রেকর্ড পার্টনারশীপ গড়ে তুলেছেন এই দুই ব্যাটসম্যান। এছাড়াও দিন শেষে একটা বিশ্ব রেকর্ড নিয়েই মাঠ ছেড়েছেন দুজন। টেস্টে ৫০ রানের কমে দল প্রথম ৫ উইকেট খোয়ানোর পর ষষ্ঠ উইকেটে সবচেয়ে বড় জুটিটা এখন লিটন-মুশফিকেরই।

শ্রীলঙ্কানদের রেকর্ড ভেঙেছেন দুজন। ২৫ বা এর কম রানে ৫ বা এর বেশি উইকেট হারানোর পর সবচেয়ে বড় জুটিও এটি। টেস্টে ২৫ রানের নিচে প্রথম ৫ উইকেট হারানোর পর সর্বোচ্চ দলীয় স্কোরের বিশ্ব রেকর্ডও গড়েছে বাংলাদেশ। আগের রেকর্ড ভারতের, ২০১০ সালে আহমেদাবাদে ১৫ রানে ৫ উইকেটে হারানোর পর ২৬৬ রান করেছিল দলটি।

দিনের শুরুতেই শ্রীলংকার বিপক্ষে টসে জিতে ব্যাট করতে নেমে মহা বিপদে পড়ে বাংলাদেশ। ইনিংসের শুরুতে কোন রান করে আউট হন মাহমুদুল হাসান জয়। এরপর শূন্যতেই প্যাভিলিয়নের পথ ধরেন আরেক ওপেনার তামিম ইকবাল।

দুই ওপেনারের বিদায়ের পর অধিনায়ক মুমিনুল হক বিদায় নেন ৯ রান করে। নাজমুল হোসেন শান্ত ৮ রানে ফেরেন বোল্ড হয়ে। সাকিব আল হাসান ব্যাটে বলই লাগাতে পারেননি, শূন্য রানে ফিরতে হয় সাজঘরে। ২৪ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে দল তখন হাবুডুবু খাচ্ছে।

ঠিক তখনই প্রতিরোধ গড়ে তোলেন মুশফিকুর রহিম এবং লিটন দাস। এর আগে চট্টগ্রাম টেস্টে এই দুই ব্যাটসম্যানের কারণে ড্র করতে পেরেছিল বাংলাদেশ। আবারো ব্যাট হাতে হাল ধরেন এই দুই ব্যাটসম্যান ২৪ রান থেকে দলকে টেনে নিয়ে যান দিনের শেষ বল পর্যন্ত।

দুর্দান্ত ব্যাটিংয়ে জোড়া সেঞ্চুরি তুলে নেন মুশফিকুর রহিম এবং লিটন দাস। লিটন দাসের ক্যারিয়ার সেরা অপরাজিত ১৩৫ এবং মুশফিকুর রহিমের অপরাজিত ১১৫ রানে ২৭৭ রান সংগ্রহ করেছে বাংলাদেশ।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

ভারতের বিপক্ষে ব্রাজিলের ২৬ সদস্যের দল ঘোষণা

ভারতের বিপক্ষে ব্রাজিলের ২৬ সদস্যের দল ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: ভারতের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচের জন্য ২৬ সদস্যের দল ঘোষণা করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ...

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ ২০২৭ বাছাইপর্বে সিরিয়ার কাছে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ...