| ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩

মাঠেই বিয়ের প্রস্তাব, বিয়ে করতে যাচ্ছেন ভারতীয় ক্রিকেটার

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ মে ২২ ১৬:৩২:৫৯
মাঠেই বিয়ের প্রস্তাব, বিয়ে করতে যাচ্ছেন ভারতীয় ক্রিকেটার

নেট মাধ্যমে তাঁদের বিয়ের আমন্ত্রণপত্র ইতিমধ্যেই দেখা গিয়েছে। জয়া এবং দীপক দীর্ঘ দিন ধরেই সম্পর্কে রয়েছেন। অভিনেত্রী মালতী চাহারের ভাই দীপক। অন্য দিকে বিগ বস খ্যাত সিদ্ধার্থ ভরদ্বাজের বোন জয়া। তাই বলাই যায় আরও এক একবার ক্রিকেট এবং বলিউড মিশে যেতে চলেছে জয়া-দীপকের বিয়েতে।

চেন্নাই সুপার কিংসের হয়ে গত বছর খেলার সময় মাঠের মধ্যেই জয়াকে আংটি পরিয়ে দেন দীপক। সেই সময় চেন্নাইয়ের জার্সি পরেছিলেন তিনি। এ বছর নিলামে ১৪ কোটি টাকা দিয়ে ফের দীপককে কিনেছিল চেন্নাই। কিন্তু চোটের কারণে আইপিএল থেকেই ছিটকে যান তিনি। ফলে এ বারের আইপিএলে খেলতে দেখা যায়নি দীপককে।

আইপিএল শেষ ২৯ মে। তার তিন দিন পরেই বিয়ে করছেন দীপক। সামনেই ভারতীয় দলের সিরিজ রয়েছে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। সেই সিরিজে তাঁকে পাওয়া যাবে কি না তা স্পষ্ট নয়।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বিক্রি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স!

বিক্রি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স!

নিজস্ব প্রতিবেদক: আইপিএলের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সে (কেকেআর) আসছে নতুন বিনিয়োগকারী। দলটির অন্যতম মালিক ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

ব্রাজিল-আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ কবে, কখন

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ

ব্রাজিল-আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ কবে, কখন

নিজস্ব প্রতিবেদক: কাতারে চলমান ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বের লড়াই ঘিরে বাড়ছে উত্তেজনা। টুর্নামেন্টে ...

৯০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা-অস্ট্রেলিয়া ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা-অস্ট্রেলিয়া ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: অনূর্ধ্ব-১৭ ফুটবলে আর্জেন্টিনার বিপক্ষে ২-০ গোলের জয় পেয়েছে অস্ট্রেলিয়া। ম্যাচের চূড়ান্ত বাঁশি বাজার ...