| ঢাকা, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

হারের ম্যাচেও পান্তের পক্ষেই সাফাই গাইছেন পন্টিং

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ মে ২২ ১২:৩৮:০২
হারের ম্যাচেও পান্তের পক্ষেই সাফাই গাইছেন পন্টিং

গতকাল ২১ মে শনিবারের খেলায় মুম্বাই ইন্ডিয়ান্সকে হারালেই শেষ চারের টিকিট নিশ্চিত, এমন ম্যাচেও জিততে পারেনি দিল্লি। পান্তের দল হারে পাঁচ উইকেটে। ফলে ১৪ ম্যাচে ৭ জয় নিয়ে পয়েন্ট তালিকার পাঁচ নম্বরেই থাকতে হচ্ছে দিল্লিকে।

দিল্লি হেরে যাওয়ায় স্বভাবতই প্রশ্ন উঠছে পান্তের নেতৃত্বগুণ নিয়ে। দলটিতে ডেভিড ওয়ার্নারের মতো আইপিএল শিরোপা জয়ী অধিনায়ক থাকার পরও পান্তই কেন অধিনায়ক, এমন প্রশ্নও শুনতে হচ্ছে পন্টিং। যদিও পান্তকে এখনও আগলে রাখছেন পন্টিং।

তিনি বলেন, 'অবশ্যই, আমার মনে কোনো সন্দেহ নেই (পান্তের অধিনায়কত্ব নিয়ে)। গত আসরে ঋষভকে অধিনায়কত্ব দেয়াই সেরা সিদ্ধান্ত ছিল। আইয়ার যখন ইনজুরিতে পড়ল, ঋষভ দলে এসেই দারুণভাবে পারফর্ম করতে শুরু করল।'

'সে এখনও তরুণ। এখনও সে অধিনায়কত্ব শিখছে। টি-টোয়েন্টি দলে এবং আইপিএলের মতো চাপের আসরে অধিনায়কত্ব করা সহজ কিছু নয়। এই আসরে আপনি যা যা করবেন সেটা অনেক যাচাই করা হবে। তাকে আমি পূর্ণ সমর্থন দিচ্ছি।'

পন্টিং যখন কোচ হন, তখন দিল্লির অধিনায়ক ছিলেন শ্রেয়াস আইয়ার। পরবর্তীতে আইয়ার ছিটকে গেলে দিল্লির নেতৃত্বভার সামলানোর দায়িত্ব পান পান্ত। এরপর আইয়ার ফিরলেও পান্তকেই অধিনায়কত্ব দিয়ে রাখে দিল্লি।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বুরকিনা ফাসোকে আক্ষরিক অর্থেই উড়িয়ে দিচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। দ্বিতীয় আর্ধে ...

শুরু হল আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো ম্যাচ; লাইভ দেখুন

শুরু হল আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো ম্যাচ; লাইভ দেখুন

নিজস্ব প্রতিবেদক: ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার শক্তিশালী দল ...