| ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

২০২৩ আইপিএলেও খেলা নিয়ে ধোনির চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ মে ২১ ১৩:১০:১০
২০২৩ আইপিএলেও খেলা নিয়ে ধোনির চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা

১৫ তম আইপিএলের আসর শুরুর আগে আচমকা চেন্নাইয়ের অধিনায়কত্ব ছাড়েন মহেন্দ্র সিং ধোনি। নতুন অধিনায়ক হিসেবে ঘোষণা করা হয় রবীন্দ্র জাদেজার নাম। কিন্তু নেতা হিসেবে তেমন কিছুই করতে পারেননি জাদেজা।

চেন্নাইয়ের খেলা প্রথম আট ম্যাচে নেতৃত্ব দিয়ে তিনি মাত্র দুটিতে জেতাতে পেরেছেন। এমন ব্যর্থতার পর ধোনি পুনরায় অধিনায়ক হয়ে ফিরেন। তাতে চেন্নাই আইপিএলের প্লে-অফ নিশ্চিত না করতে পারলেও চেনা ছন্দে ফিরে খানিকটা ঝলক দেখিয়েছে।

ধরেই নেয়া হচ্ছিল, এটাই হবে ধোনির শেষ আইপিএল। কিন্তু নিজ ক্যারিয়ার নিয়ে ভিন্ন পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি, 'অবশ্যই (আগামী আসরে খেলব)। কারণটা সহজ, চেন্নাইয়ে না খেলে বিদায় নেওয়াটা ঠিক হবে না। মুম্বাই এমন একটি জায়গা, যেখানে দল ও ব্যক্তি হিসেবে আমি অনেক ভালোবাসা পেয়েছি। কিন্তু সিএসকে ভক্তদের জন্য এটা (মুম্বাইয়ে বিদায় বলে দেওয়া) ভালো হবে না।'

'এছাড়া আশা করি, আগামী বছর দলগুলোর ভ্রমণের সুযোগ থাকবে (হোম-অ্যাওয়ে ম্যাচ), ভিন্ন ভিন্ন ভেন্যুতে গিয়ে আমাদের খেলতে হবে, তাহলে বিভিন্ন জায়গায় গিয়ে সবাইকে বিদায় বলা যাবে। ২০২৩ আমার শেষ বছর হবে কি-না, বড় একটি প্রশ্ন এটা। কারণ আমরা দুই বছর পরের কিছু সম্পর্কে সত্যিই ভবিষ্যদ্বাণী করতে পারি না। তবে অবশ্যই আমি পরের বছর শক্তভাবে ফিরে আসার জন্য কঠোর পরিশ্রম করব।'

আইপিএলের প্রথম আসর থেকেই চেন্নাইয়ের নেতৃত্বে ছিলেন ধোনি। অধিনায়ক হিসেবেও আইপিএলের ইতিহাসের সেরা তিনি। ধোনির অধীনে চেন্নাই প্রায় ৬০ শতাংশ ম্যাচে জয় পেয়েছে।

আর তার নেতৃত্বে আইপিএলের ৯ আসরেই ফাইনাল খেলেছে চেন্নাই। এর মধ্যে ২০১০, ২০১১, ২০১৮ ও ২০২১ সালে আইপিএলের শিরোপা ঘরে তোলে দলটি। ধোনির নেতৃত্বে রেকর্ড পাঁচবার রানার আপও হয়েছে চেন্নাই।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

আফগানিস্তানের লড়াকু ব্যাটিংয়ে চাপে বাংলাদেশ, জয়ের পথে বড় বাধা

আফগানিস্তানের লড়াকু ব্যাটিংয়ে চাপে বাংলাদেশ, জয়ের পথে বড় বাধা

নিজস্ব প্রতিবেদক: আফগানিস্তানের বিপক্ষে জয়ের জন্য বড় লক্ষ্য ছুড়ে দিয়েও স্বস্তিতে নেই বাংলাদেশ। ৪৭৯ রানের ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

ব্রাজিল বনাম জাপান: কবে, কখন জেনে নিন সূচি

ব্রাজিল বনাম জাপান: কবে, কখন জেনে নিন সূচি

নিজস্ব প্রতিবেদক: ২০২৬ সালের নভেম্বরে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে জাপান ও সিঙ্গাপুরের মুখোমুখি হওয়ার কথা ব্রাজিল ...

হামজাকে ছাড়াই মাঠে নামবে বাংলাদেশ

হামজাকে ছাড়াই মাঠে নামবে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ এশিয়ার ফুটবলের সবচেয়ে বড় আসর সাফ চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ ...