| ঢাকা, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রাহায়ণ ১৪৩৩

প্লে-অফের কঠিন সমীকরণের সামনে আজ মুস্তাফিজদের দিল্লির ভাগ্য নির্ধারণ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ মে ২১ ১১:৫২:১১
প্লে-অফের কঠিন সমীকরণের সামনে আজ মুস্তাফিজদের দিল্লির ভাগ্য নির্ধারণ

কারণ, দিল্লি ক্যাপিটালসের হারের উপরে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের প্লে-অফ যাত্রা পুরোপুরি নির্ভর করছে। আজ, ২১ মে শনিবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালস জিতলে তারাই চলে যাবে প্লে-অফে। কিন্তু তারা হেরে গেলেই ইডেনে আসার ছাড়পত্র নিশ্চিত হয়ে যাবে আরসিবি শিবিরের।

পয়েন্ট তালিকায় ফ্যাফের দল ১৪ ম্যাচে ১৬ পয়েন্ট পেয়ে এখনও পর্যন্ত চতুর্থ স্থানে রয়েছে। ১৩ ম্যাচে ১৪ পয়েন্ট পেয়ে পঞ্চম স্থানে ঋষভরা। শনিবার মুম্বইকে তারা হারালেই উঠে আসবে চতুর্থ স্থানে। কারণ, আরসিবির নেট রানরেট -০.২৫৩। অন্য দিকে দিল্লির +০. ২৫৫। নেট রানরেটে এগিয়ে থাকায় আর দু’পয়েন্ট পেলেই প্লে-অফ যাত্রা নিশ্চিত হয়ে যাবে দিল্লির।

মরণ-বাঁচন ম্যাচের আগের দিন সাংবাদিক বৈঠকে কোচ রিকি পন্টিং জানিয়ে দিলেন, অভিজ্ঞ ক্রিকেটারদের ব্যাটে রান দেখতে চান তিনি। বলেছেন, ‘‘ক্রিকেটারদের উপরে সম্পূর্ণ আস্থা রয়েছে আমার। মুম্বইয়ের বিরুদ্ধে শনিবার নিজেদের সেরাটা উজাড় করে দেওয়ার চেষ্টা ওরা করবেই। শেষ দু’টি ম্যাচ জিতে আমরা অনেকটাই আত্মবিশ্বাসী। আশা করব, শেষ ম্যাচেও দাপটের সঙ্গে খেলবে ছেলেরা।’’

পন্টিং মানছেন, চলতি মরসুমে অনেক উত্থান-পতনের সাক্ষী দিল্লি। একমাত্র তাদের শিবিরেই করোনা আতঙ্ক তৈরি হয়। পৃথ্বী শ অসুস্থ হওয়ায় ওপেনারও পরিবর্তন করতে হয় তাদের। কিন্তু শেষ ম্যাচে আরও লড়াকু দেখতে পাওয়ার আশ্বাস দিচ্ছেন কোচ। তাঁর কথায়, ‘‘বহু উত্থান-পতনের মধ্যেও আমরা ভাল ক্রিকেট উপহার দিয়েছি। প্রতিযোগিতার শেষের দিকে সেরা ক্রিকেট যে দল খেলতে পারে, তারাই সবচেয়ে লাভবান হয়।’’

মুম্বই ইন্ডিয়ান্স কোচ মাহেলা জয়বর্ধনে যদিও বলে দিয়েছেন, ‘‘আমরা জেতার জায়গা থেকেও ম্যাচ হেরেছি। শেষ ম্যাচ জিতে মরসুম শেষ করতে চাই।’’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

দক্ষিণ আফ্রিকার মাটিতে নতুন ইতিহাস, ২৪ বছরের রেকর্ড ভাঙলেন তানজিদ-হৃদয়

দক্ষিণ আফ্রিকার মাটিতে নতুন ইতিহাস, ২৪ বছরের রেকর্ড ভাঙলেন তানজিদ-হৃদয়

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গ টেস্টে ব্যাট হাতে দারুণ প্রতিরোধ গড়েছেন বাংলাদেশের দুই ব্যাটার তানজিদ হাসান ...

২০৩১ বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ-ভারত

২০৩১ বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ-ভারত

বাংলাদেশের ক্রিকেটে যুক্ত হতে যাচ্ছে নতুন এক ঐতিহাসিক অধ্যায়। ২০৩১ সালের ওয়ানডে বিশ্বকাপ যৌথভাবে আয়োজন ...

ফুটবল

এবার সিঙ্গাপুরের মুখোমুখি ব্রাজিল; কবে কখন এই ম্যাচ

এবার সিঙ্গাপুরের মুখোমুখি ব্রাজিল; কবে কখন এই ম্যাচ

জাপানের কাছে ৩-২ গোলে হারের পর এবার সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। মঙ্গলবার ...

৬১ মিনিটেও গোল নেই, পাকিস্তান বনাম বাংলাদেশ; চলছে লাইভ

৬১ মিনিটেও গোল নেই, পাকিস্তান বনাম বাংলাদেশ; চলছে লাইভ

সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার লড়াইয়ে পাকিস্তানের বিপক্ষে এখনো গোলের দেখা পায়নি বাংলাদেশ। ঢাকার জাতীয় স্টেডিয়ামে ...