| ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩

ওয়েস্ট ইন্ডিজে সিরিজে বাংলাদেশ একাদশ থেকে বাদ পড়লেন দুই পেসার

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ মে ১৯ ১৯:৪৩:৪১
ওয়েস্ট ইন্ডিজে সিরিজে বাংলাদেশ একাদশ থেকে বাদ পড়লেন দুই পেসার

সবকিছু ঠিক থাকলে আগামী জুনে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে বাংলাদেশ। ক্যারিবীয়দের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজের শুরুটা হবে টেস্ট দিয়ে। টেস্টে শরিফুলকে না পেলেও সীমিত ওভারের সিরিজে এই ডানহাতি পেসারকে পেতে আশাবাদী বিসিবি।

চট্টগ্রামে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে নান্নু বলেছেন, 'শরিফুলকে টেস্টে পাওয়ার কোনো সম্ভাবনা নেই। তাকে সাদা বলে হয়তো আমরা পেতে পারি। তারপরও পুরোপুরি আপডেট আপনাদেরকে আগামী সপ্তাহে দিতে পারবো।'

শঙ্কা আছে তাসকিন আহমেদকে নিয়েও। তিনি সর্বশেষ দক্ষিণ আফ্রিকা সফরে কাঁধের চোটে পড়েছিলেন। এরপর তিনি চিকিৎসার জন্য যুক্তরাজ্যেও গিয়েছিলেন। চোট গুরুতর না হলেও তার মাঠে ফিরতে আরও সময় লাগবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচক।

তিনি বলেন, ‘আমাদের কাছে যতটুকু তথ্য আছে, টেস্ট সিরিজে হয়তো আমরা তাসকিনকে পাচ্ছি না। সাদা বলের ক্রিকেটে হয়তো আমরা পেতে পারি। তারপরও এটা আমরা ২১ তারিখে মেডিকেল রিপোর্ট পাওয়ার পরে আপনাদেরকে আপডেট দিতে পারবো।'

গত বেশ কিছুদিন ধরেই তিন ফরম্যাটেই বাংলাদেশের পেস বোলিং আক্রমণের মূল ভরসার নাম তাসকিন ও শরিফুল। এই দুই পেসারকে ছাড়া ক্যারিবীয়দের বিপক্ষে টেস্ট খেলতে নামলে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে বাংলাদেশকে। সেটা বলাই যায়।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

ভারতের বিপক্ষে ব্রাজিলের ২৬ সদস্যের দল ঘোষণা

ভারতের বিপক্ষে ব্রাজিলের ২৬ সদস্যের দল ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: ভারতের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচের জন্য ২৬ সদস্যের দল ঘোষণা করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ...

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ ২০২৭ বাছাইপর্বে সিরিয়ার কাছে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ...