| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

দিল্লি, লখনউয়ের দিকে তাকিয়ে কলকাতা, দেখেনিন প্লে-অফের কঠিন সমীকরণ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ মে ১৭ ২২:৩০:২১
দিল্লি, লখনউয়ের দিকে তাকিয়ে কলকাতা, দেখেনিন প্লে-অফের কঠিন সমীকরণ

এবারের আইপিএলের অন্যতম সেরা দল গুজরাট টাইটানস প্রথম ও এপর্যন্ত একমাত্র দল হিসেবে আইপিএল ২০২২-এর প্লে-অফের টিকিট নিশ্চিত করেছে। নিজেদের শেষ ম্যাচের ফলাফল যাই হোক না কেন, ১৩ ম্যাচে ২০ পয়েন্ট সংগ্রহ করা গুজরাট লিগ টেবিলের এক নম্বরেই থাকবে।

রাজস্থান রয়্যালস ও লখনউ সুপার জায়ান্টস ১৬ পয়েন্টে পৌঁছে গিয়েছে। দু'দলের ১টি করে ম্যাচ বাকি। নিজেদের শেষ ম্যাচে জিতলে দু'দলেরই প্লে-অফ নিশ্চিত। রাজস্থান শেষ ম্যাচ খেলবে চেন্নাইয়ের বিরুদ্ধে। লখনউ শেষ ম্যাচ খেলবে কলকাতার বিরুদ্ধে। দু'দল নিজেদের শেষ ম্যাচে হারলে নেট রান-রেটের নিরিখে প্লে-অফের দৌড়ে নামতে হতে পারে তাদের।

আরসিবি গুজরাটের বিরুদ্ধে শেষ ম্যাচ জিতলে তারা চতুর্থ দল হিসেবে ১৬ পয়েন্টে পৌঁছবে। পঞ্জাবকে হারিয়ে ১৪ পয়েন্ট পৌঁছে যাওয়া দিল্লি তাদের শেষ ম্যাচে মুম্বইকে হারালে তারাও ১৬ পয়েন্ট সংগ্রহ করবে। সেক্ষেত্রে নেট রান-রেটে প্লে-অফের টিকিট পাবে রাজস্থান, লখনউ, আরসিবি ও দিল্লির মধ্যে ৩টি দল (যদি লখনউ ও রাজস্থান নিজেদের শেষ ম্যাচে হারে)।

আরসিবি গুজরাটের বিরুদ্ধে হারলে রাজস্থান ও লখনউ শেষ ম্যাচ না জিতেও প্লে-অফে চলে যাবে। দিল্লি সেক্ষেত্রে শেষ ম্যাচ জিতলে চতুর্থ দল হিসেবে প্লে-অফের টিকিট হাতে পাবে। দিল্লি যদি শেষ ম্যাচ হারে, তবে ১৪ পয়েন্টে থাকা সব দলের মধ্যে নেট রান-রেটের নিরিখে প্লে-অফের চতুর্থ দল নির্ধারিত হবে।

কেকেআরের সামনে নেট রান-রেটের নিরিখে প্লে-অফে যাওয়ার সুযোগ থাকবে যদি তারা শেষ ম্যাচে লখনউকে হারায় এবং আরসিবি ও দিল্লি তাদের শেষ ম্যাচে হারে তবেই।

কেকেআরের রান-রেটের নিরিখে প্লে-অফে যাওয়ার অঙ্ক:-

১. কেকেআরকে নিজেদের শেষ ম্যাচে লখনউকে বড় ব্যবধানে হারাতে হবে। তাহলে কলকাতার পয়েন্ট দাঁড়াবে ১৪।

২. আরসিবিকে শেষ ম্যাচে গুজরাট টাইটানসের কাছে হারতে হবে। তাহলে ব্যাঙ্গালোরের পয়েন্ট দাঁড়াবে ১৪।

৩. দিল্লিকে তাদের শেষ ম্যাচে মুম্বইয়ের কাছে হারতে হবে। সেক্ষেত্রে দিল্লির পয়েন্ট দাঁড়াবে ১৪।

৪. পঞ্জাব তাদের শেষ ম্যাচে সানরাইজার্সকে হারালেও তাদের জয়ের ব্যবধান বড় হওয়া চলবে না। সেক্ষেত্রে পঞ্জাবের পয়েন্ট দাঁড়াবে ১৪।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...