| ঢাকা, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩

ফুঁপিয়ে কান্না করতে করতে বিদায় নিলেন দিবালা, দেখুন ভিডিওসহ

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ মে ১৭ ১৩:০৬:১৭
ফুঁপিয়ে কান্না করতে করতে বিদায় নিলেন দিবালা, দেখুন ভিডিওসহ

ফুটবল বিশ্বে দীর্ঘ ৭ বছরের সম্পর্ক শেষে জুভেন্টাস থেকে বিদায় নিচ্ছেন এই আর্জেন্টাইন স্ট্রাইকার। বিদায়বেলায় সতীর্থদের থেকে ভালোবাসা মিলেছে এই ফুটবলারের। জড়িয়ে ধরছিলেন, পিঠ চাপড়ে দিচ্ছিলেন দিবালার সতীর্থরা। দর্শকরাও গ্যালারি থেকে করতালি দিয়ে জানাচ্ছিলেন অভিবাদন।

যা প্রাপ্যই ছিল ২৮ বছর বয়সী দিবালার। জুভেন্টাসের জার্সিতে ২৯১ ম্যাচে ১১৫ গোল করেছেন এই স্ট্রাইকার। ক্লাবের ইতিহাসে সেরা দশ গোলস্কোরারের তালিকায় জায়গা করে নিয়েছিলেন তিনি। বিদায়বেলায় নিজের আবেগের যে বহিঃপ্রকাশ, সেটি নিয়ে ম্যাচের আগেই টুইটে বিবৃতি দিয়েছিলেন দিবালা।

জানিয়েছেন, ‘জুভেন্টাসকে বিদায় জানানোর বিষয়ে সঠিক শব্দ খুঁজে পাওয়া কঠিন। দীর্ঘ সময় আমি এখানে ছিলাম, সে কারণেই অনেক বেশি আবেগ আমাকে ঘিরে ধরেছে।’

এরপরই দিবালা আরও যোগ করেন, ‘আমি মনে করেছিলাম আরো কিছুদিন হয়তো এখানে থাকতে পারব। কিন্তু ভাগ্য আমাকে ভিন্ন পথে নিয়ে গেছে। তোমরা আমাকে যা দিয়েছো তা কখনো ভোলার নয়। এখানে থেকেই আমি পরিণত হয়েছি। পুরো পথটাই যাদুর মত আশ্চর্যজনক ছিল। সাত বছরে ১২টি শিরোপা, ১১৫ গোল- সবাই এটা অর্জন করতে পারে না।’

বিদায়বেলায় সবাইকে কৃতজ্ঞতা জানিয়ে এই আর্জেন্টাইন তারকা আরও লেখেন, ‘কঠিন মুহূর্তে আমাকে সহযোগিতা করার জন্য সবাইকে ধন্যবাদ। এই সময় যারা আমার পাশে ছিল তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই। এই ক্লাবের জার্সি পরা স্বপ্নের মতো ছিল। অধিনায়কের দায়িত্বও পেয়েছিলাম।’

২০১৫ সালে পালেরমো থেকে জুভেন্টাসে আসেন দিবালা। আসছে গ্রীষ্ম মৌসুমে ফ্রি এজেন্ট হিসেবে ক্লাবটি ছাড়বেন এই আর্জেন্টাইন। নতুন ঠিকানা এখনো নিশ্চিত নয় যদিও।

এদিকে দিবালা ছাড়াও এই ম্যাচে জুভেন্টাস থেকে বিদায় নিয়েছেন ক্লাবটির অন্যতম সেরা তারকা জর্জিও কিয়েল্লিনি। ২০০৩ সালে ক্লাবটিতে যোগ দেওয়ার পর এই ইতালিয়ান ক্লাবটির হয়েই প্রায় চারশ ম্যাচ খেলে গিয়েছেন। জুভেন্টাসে কিয়েল্লিনির চেয়েও বেশি ম্যাচ খেলেছেন কেবল দুইজন। যার একজন ক্লাবটির লিজেন্ড বুফন।

ভিডিওটি দেখেতে এই লিংকে ক্লিক করুন

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

সেপ্টেম্বরে নয়, ভারত আসতে পারে আগামী বছরের জানুয়ারিতে

সেপ্টেম্বরে নয়, ভারত আসতে পারে আগামী বছরের জানুয়ারিতে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে ভারতের ক্রিকেট দলের প্রস্তাবিত সফর নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। আগামী ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

আগামীকাল সিরিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ; লাইভ যেভাবে দেখবেন

আগামীকাল সিরিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ; লাইভ যেভাবে দেখবেন

খেলাধুলা ডেস্ক: এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাই পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ ...

এক নজরে লিওনেল মেসির বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ার

এক নজরে লিওনেল মেসির বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ার

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর ঘোষণা দিয়েছেন আর্জেন্টিনার মহাতারকা লিওনেল মেসি। দুই দশকের বেশি ...