| ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

হারের ম্যাচে ধোনিকে ধাওয়া করল গোটা মুম্বই দল

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ মে ১৩ ১৬:৩০:০৮
হারের ম্যাচে ধোনিকে ধাওয়া করল গোটা মুম্বই দল

গতকাল ১২ মে বৃহস্পতিবার আইপিএলে চেন্নাই সুপার কিংসের সঙ্গে খেলা ছিল মুম্বই ইন্ডিয়ান্সের। সেই ম্যাচে লজ্জাজনক পরাজয় হয়েছে ধোনির নেতৃত্বাধীন চেন্নাইয়ের। কিন্তু তাতে কী। ম্যাচ শেষে মুম্বইয়ের একঝাঁক ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফ ছুটলেন ধোনির কাছে। হারের জন্য সমবেদনা জানাতে নয়। বরং ধোনির স্বাক্ষর নেওয়ার জন্য। সকলে ঘিরে ধরলেন চেন্নাই অধিনায়ককে।

কাউকেই নিরাশ করেননি মাহি। প্রতিপক্ষের ক্রিকেটার, সাপোর্ট স্টাফদের অনুরোধ রাখলেন হাসি মুখেই। চেন্নাইয়ের জার্সি, টুপিতে সই করে দিলেন সকলের জন্য। ধোনির সই পেয়ে খুশি মুম্বই দলের সদস্যরাও। প্রতিপক্ষ দলের অধিনায়কের ব্যবহারে তাঁরা মুগ্ধ। মুম্বইয়ের সাপোর্ট স্টাফদের ধোনির অটোগ্রাফ দেওয়ার ছবি ভাইরাল হয়েছে নেট মাধ্যমে।

পেশাদার খেলায় বিপক্ষের অধিনায়কের কাছে এ ভাবে ছুটে যাওয়ার ঘটনা খুব বেশি ঘটে না। বিশেষ করে গুরুত্বপর্ণ ম্যাচে বদলার জয়ের পর তো নয়ই। জুনিয়র ক্রিকেটারদের সই নিতে যাওয়া তবু মানা যায়। তাই বলে বিপক্ষ দলের কোচিং স্টাফরাও! ধোনি বোধ হয় সব ব্যাকরণের বাইরে। তাঁর উইকেট রক্ষা বা ব্যাটিংয়ের মতোই জনপ্রিয়তাতেও ব্যতিক্রম ভারতের প্রাক্তন অধিনায়ক।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিজস্ব প্রতিবেদক: ২০২২ সালের কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়। বিশ্বকাপ হাতে লিওনেল মেসির উচ্ছ্বাস, ট্রফিতে ...

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

নিজস্ব প্রতিবেদক: পোর্টসমাউথের কাছে ৩-২ গোলে হেরে চ্যাম্পিয়নশিপে হতাশার রাত কাটিয়েছে শেফিল্ড ইউনাইটেড। দলের হারের ...