| ঢাকা, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

আবারও আইপিএলে মুস্তাফিজুরের দারুন পাওয়া

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ মে ০১ ১৭:৪৯:১৬
আবারও আইপিএলে মুস্তাফিজুরের দারুন পাওয়া

এর আগে ৩ বার পন্টিংয়ের ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার পাওয়া মুস্তাফিজ আবারও এই খেতাব পেলেন দলের অষ্টম ম্যাচের পর।

দুইবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ২০তম ওভারে মাত্র ১ রানের খরচায় ৩ উইকেট শিকার করা মুস্তাফিজকে টিম মিটিংয়ে ম্যাচের সেরা খেলোয়াড় ঘোষণা করেন পন্টিং।

মুস্তাফিজ ছাড়াও এই ম্যাচে পন্টিংয়ের ম্যাচ সেরা খেলোয়াড়ের খেতাব পেয়েছেন ডেভিড ওয়ার্নার, অক্ষর প্যাটেল, রভম্যান পাওয়েল ও চেতন সাকারিয়া। ১৪ রানে ৪ উইকেট শিকার করা কূলদীপ যাদব অবশ্য পাননি কোচের চোখে এই ম্যাচের সেরার খেতাব।

মুস্তাফিজুর রহমান এই ম্যাচে দলের বোলিং উদ্বোধন করেন। শুরুটা হয় অবশ্য ওয়াইড দিয়ে। এরপর লিগ্যাল ৬ ডেলিভারিতে খরচ করেন মাত্র ১ রান। পরের ২ ওভারে ১৬ রান খরচ করেন। ইনিংসের শেষ ওভারে মাত্র ১ রানের খরচায় মুস্তাফিজ তুলে নেন তিনটি উইকেট। দ্বিতীয় বলে রিঞ্জু সিংকে আউট করার পর চতুর্থ ও পঞ্চম বলে সাজঘরে ফেরান নিতিশ রানা ও টিম সাউদিকে।

শেষ বলে হ্যাটট্রিক করতে না পারলেও কোনো রান দেননি। তার এই দারুণ বোলিংয়ে ব্যাটিংয়ে নেমেও ম্যাচ ছিল দিল্লীর নিয়ন্ত্রণে। ডেভিড ওয়ার্নার ও ললিত যাদবের প্রতিরোধের পর রভম্যান পাওয়েলের ব্যাটে দিল্লী ম্যাচটি জিতে নেয় অনায়াসেই।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম নিউইয়র্ক সিটি, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম নিউইয়র্ক সিটি, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: ওনেল মেসির দুর্দান্ত অ্যাসিস্ট ও রদ্রিগো ডি পলের গোলে নিউইয়র্ক সিটি এফসিকে ২-০ ...

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

নিজস্ব প্রতিবেদক: পোর্টসমাউথের কাছে ৩-২ গোলে হেরে চ্যাম্পিয়নশিপে হতাশার রাত কাটিয়েছে শেফিল্ড ইউনাইটেড। দলের হারের ...