মিলার-তেয়াতিয়ার ব্যাটিং ঝড়ে পাত্তাই পেলো না ব্যাঙ্গালুরু
মুম্বাইয়ের ব্রাবোর্ন স্টেডিয়ামে আজ ৩০ এপ্রিল শনিবার৬ উইকেট আর ৩ বল হাতে রেখে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুকে হারিয়েছে গুজরাট। নয় ম্যাচের আটটিই জিতে তারা পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে।
রান তাড়ায় নেমে শুরু থেকেই স্বাচ্ছন্দ্যে এগিয়েছে গুজরাট। ঋদ্ধিমান সাহা (২২ বলে ২৯), শুভমান গিল (২৮ বলে ৩১), সাই সুদর্শন (১৪ বলে ৩০)-টপ অর্ডারের তিন ব্যাটারই রান পেয়েছেন। মাঝে কয়েকটা উইকেট হারালেও মিলার আর তেয়াতিয়ার ৪০ বলে ৭৯ রানের জুটিতে জয় তুলে নিতে কষ্ট হয়নি টেবিল টপারদের।
ম্যাচসেরা তেয়াতিয়া ২৫ বলে ৫ চার আর ২ ছক্কায় অপরাজিত থাকেন ৪৩ রানে। মিলার খেলেন ২৪ বলে ৪ বাউন্ডারি আর এক ছক্কায় হার না মানা ৩৯ রানের ইনিংস।
এর আগে বিরাট কোহলি আর রজত পাতিদারের জোড়া হাফসেঞ্চুরিতে ভর করে ৬ উইকেটে ১৭০ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ দাঁড় করিয়েছিল ব্যাঙ্গালুরু।
মুম্বাইয়ের ব্রাবোর্ন স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিং বেছে নেন ব্যাঙ্গালুরু অধিনায়ক ফ্যাফ ডু প্লেসি। কিন্তু ইনিংস উদ্বোধনে নেমে তিনি নিজেই সুবিধা করতে পারেননি। শূন্য রানে সাজঘরে ফেরেন ডু প্লেসি।
শুরুর সেই ধাক্কা সামলে নেন কোহলি আর পাতিদার। ৭৪ বলে ৯৯ রানের জুটি গড়েন তারা। দলীয় ১১০ রানের মাথায় পাতিদার হাফসেঞ্চুরি করে ফিরলে ভাঙে এই জুটি। ৩২ বলে ৫ বাউন্ডারি আর ২ ছক্কায় তার ব্যাট থেকে আসে ৫২ রান।
কোহলিও আউট হন হাফসেঞ্চুরি করে। আইপিএলে ১৪ ম্যাচ পর ফিফটির দেখা পাওয়া এই ব্যাটিং সেনসেশন ছিলেন কিছুটা ধীরগতির। ৫৩ বলে ৬ চার আর ১ ছক্কায় ৫৮ রান করে মোহাম্মদ শামির বলে বোল্ড হন কোহলি।
এরপর ব্যাটে ছোটখাটো এক ঝড় তুলেছেন গ্লেন ম্যাক্সওয়েল। ১৮ বলে তার ৩ চার আর ২ ছক্কায় ৩৩ রানের ইনিংস খেলেন অসি অলরাউন্ডার। শেষদিকে মহিপাল লমরর ৮ বলে ১৬ করে দলকে এনে দিয়েছেন ১৭০ রানের সংগ্রহ।
গুজরাট বোলারদের মধ্যে সবচেয়ে সফল প্রদীপ সাঙ্গন। ৪ ওভারে ১৯ রান দিয়ে ২টি উইকেট শিকার করেন বাঁহাতি এই পেসার।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- সনি নতুন Xperia ফোন আনছে, আসছে Xperia 10 VIII
- চলতি সপ্তাহেই মিলবে টানা ৪ দিনের ছুটি, যেভাবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২৩ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর; ২৪ আগস্ট ২০২৬
- টেস্ট র্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ
- ৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম টরন্টো এফসি, জানুন ফলাফল
- আইফোন ১৮ প্রো ম্যাক্স কবে আসছে, জানুন সম্ভাব্য সময়
- আজকের সকল দেশের টাকার রেট: ২৪ আগস্ট ২০২৬
- গুগল প্রতি মিনিটে কত টাকা আয় করে জানেন
- ৯০০০mAh ব্যাটারি ও Snapdragon 6s Gen 4-এ আসছে POCO X8 5G
